Viral Video

ছোট্ট বালকের পায়ে কামড়ে আক্রমণ, পথকুকুরদের পিছনে ছুটে একরত্তিকে বাঁচালেন তরুণ, ভিডিয়ো ভাইরাল

দু’টি কুকুর এক বালককে নাগালে পেয়ে তার পায়ে কামড় বসিয়ে দেয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রাস্তায় পড়ে যায় বালকটি। তার পর দু’টি পথকুকুর সেই বালকের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৪:০৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ি থেকে একা একা রাস্তায় বেরিয়েছিল এক ছোট্ট বালক। তখনই ঘটল অঘটন। দু’টি পথকুকুর সেই বালককে তাড়া করল। কুকুরদের তাড়া খেয়ে দৌড় দিয়েও সেখান থেকে পালাতে পারল না সে। বালকের পায়ে কামড়ে তাকে রাস্তায় ফেলে দিল কুকুর দু’টি। তার পর চলল ক্রমাগত আক্রমণ। বালকের বিপদ দেখে ঘটনাস্থলে ছুটে গেলেন এক ব্যক্তি। তাড়া করতেই লেজ গুটিয়ে সেখান থেকে পালাল দু’টি কুকুর। ভয়ে রাস্তা থেকে তাড়াতাড়ি উঠে পড়ল বালকটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘পাঠক_ভাসু’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ছোট্ট বালককে তাড়া করেছে দু’টি পথকুকুর। তাড়া খেয়ে প্রাণপণে দৌড়োচ্ছে সেই বালকটি। গলা ফাটিয়ে চিৎকারও করছে সে। কিন্তু কুকুর দু’টি সেই বালককে নাগালে পেয়ে তার পায়ে কামড় বসিয়ে দেয়। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রাস্তায় পড়ে যায় বালকটি।

তার পর দু’টি পথকুকুর সেই বালকের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকে। বালকের চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন এক ব্যক্তি। কুকুরগুলিকে সেখান থেকে তাড়িয়ে দেন তিনি। বালকটিকে ছেড়ে লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায় পথকুকুরগুলি। জানা গিয়েছে, এই ঘটনাটি লখনউয়ে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘সময়মতো ওই ব্যক্তি ভাগ্যিস ঘটনাস্থলে পৌঁছেছিলেন। না হলে বালকের অবস্থা খুব খারাপ হত।’’

Advertisement
আরও পড়ুন