Viral Video

ভগ্নহৃদয়ের মেলা! হৃদয় ভাঙার গান বাজতেই আনন্দ বদলাল বিষাদে,অদ্ভুত ভঙ্গিমায় নেচে আসর মাতালেন মদ্যপ তরুণেরা

হঠাৎই বাজানো হল কুমার শানুর গাওয়া একটি বেদনার গান। বদলে গেল পরিবেশ। আনন্দঘন মুহূর্ত এক লহমায় পাল্টে গেল। মদের নেশা যেন সেই পরিবেশকে আরও আবেগতাড়িত করে তুলল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০৭:৫৬
drunk

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গ্রামে অনুষ্ঠান। স্থানীয়েরা সকলে মিলে আনন্দ করছেন। মদ্যপানও করেছেন। বক্সে বাজছে গান। হঠাৎই বাজানো হল কুমার শানুর গাওয়া একটি বেদনার গান। বদলে গেল পরিবেশ। আনন্দঘন মুহূর্ত এক লহমায় পাল্টে গেল। মদের নেশা যেন সেই পরিবেশকে আরও আবেগতাড়িত করে তুলল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির উঠোনে রঙিন কাপড় বেঁধে তৈরি করা হয়েছে প্যান্ডেল। তার নীচে মানুষের মেলা। এক কোনায় রাখা রয়েছে সাউন্ড বক্স। তাতে হঠাৎ করেই বেজে উঠল কুমার শানুর গাওয়া ‘এক অ্যায়সি লড়কি থি জিসে মে প্যায়ার করতা থা’ গানটি। সেই গান কানে যেতে সকল ভগ্নহৃদয় প্রেমিকের মন কেঁদে উঠল। শুরু হল অদ্ভুত ভঙ্গিমার নাচ, যা দেখে বোঝাই গেল যে সকলেই মদ খেয়ে রয়েছেন। কেউ মাটিতে বসে কপাল চাপড়ানোর ভঙ্গিমায় নাচলেন, কেউ আবার শুয়ে পড়ে মাটির উপর চড় মারতে লাগলেন। এক তরুণকে দেখা গেল টায়ার নিয়ে নানা অঙ্গভঙ্গি করতে। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘প্রকাশ__গাঙ্গাদ__১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ১৭ লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘সকলেরই মন ভেঙেছে।’’

Advertisement
আরও পড়ুন