Viral Video

খাবারের বিল মেটানো নিয়ে বিরোধের জেরে রণক্ষেত্র রেস্তরাঁ! একে অপরের দিকে ছোড়া হল কাচের পাত্র, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়ো অনুযায়ী, রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর বিল মেটানো নিয়ে তর্ক শুরু হয় এক দল তরুণের মধ্যে। দ্রুত বাড়তে থাকে উত্তেজনা। বাগ্‌বিতণ্ডা শীঘ্রই হাতাহাতিতে পৌঁছে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৭:৩৭
Video claims brawl erupts between group of men in restaurant due to payment dispute

ছবি: এক্স থেকে নেওয়া।

খাবারের বিল কে মেটাবে? তা নিয়ে মতবিরোধের জেরে রণক্ষেত্রে পরিণত হল রেস্তরাঁ! একে অপরকে চড়, থাপ্পড়, ঘুষি মারলেন এক দল তরুণ। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়ো অনুযায়ী, রেস্তরাঁয় খাবার খাওয়ার পর বিল মেটানো নিয়ে তর্ক শুরু হয় এক দল তরুণের মধ্যে। দ্রুত বাড়তে থাকে উত্তেজনা। বাগ্‌বিতণ্ডা শীঘ্রই হাতাহাতিতে পৌঁছে যায়। মারামারি শুরু করেন তরুণের দল। ধাক্কাধাক্কির পাশাপাশি অপরকে কিল-চড়়-ঘুষি মারতেও শুরু করেন তাঁরা। সংঘর্ষের সময় কাচের গ্লাস এ দিক-ও দিক ছিটকে পড়ায় এবং আসবাবপত্র ছোড়াছুড়ি করার কারণে বিশৃঙ্খলা আরও তীব্র হয়। রেস্তরাঁর অন্য গ্রাহকেরা ওই তরুণদের কাণ্ড অবাক হয়ে দেখতে থাকেন। কেউ কেউ ভয়ও পেয়ে যান। রেস্তরাঁর কর্মী এবং কয়েক জন গ্রাহক ক্রমাগত ওই তরুণদের থামানোর চেষ্টা করতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন নেটাগরিকদের একাংশ। সমাজমাধ্যমে বিতর্কেরও জন্ম দিয়েছে ঘটনাটি। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বিল কে দেবে, সে ভাবনা এখন অতীত। ভাঙচুরের জন্য এখন এদের সকলকেই ক্ষতিপূরণ দিতে হবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ যেন ডব্লিউডব্লিউই। রেস্তরাঁর বিল মেটানো নিয়ে এত ঝামেলা! লজ্জাজনক।’’ তৃতীয় এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘রেস্তরাঁর ভিতরে এই আকস্মিক ঝামেলার জন্য মদও দায়ী হতে পারে।’’

Advertisement
আরও পড়ুন