Viral Video

বোনের বিয়েতে পাত্রের পরিবারকে ২৪ ক্যারাটের সোনার বিস্কুট উপহার! সত্যিই কি তা-ই? ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে বসে রয়েছেন কয়েক জন সুসজ্জিত পুরুষ। সকলেরই পরনে শেখদের ঐতিহ্যবাহী পোশাক। তাঁদের সামনে এক জন যুবক একটি পাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২২
Video claims bride’s brother gifts groom’s family 24-karat gold biscuits at a Saudi wedding

সোনার বিস্কুট না সোনালি মোড়কে মোড়া চকোলেট? ছবি: এক্স থেকে নেওয়া।

পাত্রের পরিবারের সদস্যদের প্রত্যেককে ২৪ ক্যারাটের ‘সোনার বিস্কুট’ উপহার দিচ্ছেন পাত্রীর দাদা! খুশি মনে কেউ একটি, কেউ দু’টি বিস্কুট তুলে নিচ্ছেন পাত্র থেকে। সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা সে রকমই একটি ভিডিয়ো। ভিডিয়োয় দাবি, ঘটনাটি সৌদি আরবের। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োয় যা দেখা যাচ্ছে, সেগুলি সত্যিই সোনার বিস্কুট। আবার অন্য অংশের দাবি, ওগুলি আসলে চকোলেট। চকোলেটগুলি সোনালি রাংতায় এমন ভাবেই মোড়া হয়েছে যে দেখে মনে হচ্ছে সেগুলি সোনার বিস্কুট। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে বসে রয়েছেন কয়েক জন সুসজ্জিত পুরুষ। সকলেরই পরনে শেখের পোশাক। তাঁদের সামনে এক যুবক একটি পাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেই পাত্রে সোনালি রঙের বিস্কুট আকৃতির কিছু জিনিস রাখা। ওই পাত্রটি নিয়ে উপস্থিত সকলের কাছে গিয়ে দাঁড়াচ্ছেন যুবক। আর অতিথিদের প্রত্যেকে সেই পাত্র থেকে একটি করে ‘সোনার বিস্কুট’ তুলে নিচ্ছেন। এক জনকে দু’টি বিস্কুটও তুলে নিতে দেখা গিয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

৩৩ সেকেন্ডের ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মাসিমো’ নামের এক্স হ্যান্ডল থেকে। পোস্টে লেখা, ‘‘সৌদি আরবের একটি বিয়েতে কনের ভাই বরের পরিবারকে ২৪ ক্যারাট সোনার বিস্কুট উপহার দিচ্ছেন।’’ ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের মনোযোগ আকর্ষণ করেছে ভিডিয়োটি। ভিডিয়োয় যা দেখা যাচ্ছে তা সোনার বিস্কুট কি না, তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োয় যা দেখা যাচ্ছে, তা সোনার বিস্কুট এবং সৌদি আরবের বিত্তশালীদের মধ্যে বিয়ের সময় এ ভাবে সোনা দেওয়ার চল রয়েছে। অন্য একাংশের দাবি, ওগুলি সোনার রাংতায় মোড়া চকোলেট। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এগুলি ২৪ ক্যারাট সোনার বিস্কুট নয়, ভোজ্য সোনার ফয়েলে মোড়ানো দামি চকোলেট। পুরো বাক্সটির দাম ৫০ ডলারেরও কম।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ কী সত্যিই সোনা! এরা কত বড়লোক?’’

Advertisement
আরও পড়ুন