Viral Video

মদ খেয়ে টাল সামলাতে পারছিলেন না! নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত সিঁড়ি থেকে পড়েই গেলেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাত ১১টার দিকে গাজ়িয়াবাদের ইন্দিরাপুরমের একটি মলের ভেতরে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মলের ভিতরে একটি ক্লাবে আকণ্ঠ মদ্যপান করেছিলেন তরুণী। তাঁর সঙ্গে এক যুবকও ছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৬
Video shows woman fall from escalator at mall in Ghaziabad

চলন্ত সিঁড়ি থেকে পড়ে গেলেন মদ্যপ তরুণী। ছবি: এক্স থেকে নেওয়া।

অতিরিক্ত মদ্যপান করেছিলেন। ঠিকমতো চলতে পারছিলেন না। নিয়ন্ত্রণ হারিয়ে মলের চলন্ত সিঁড়ি থেকে গড়িয়ে নীচেই পড়ে গেলেন তরুণী! তারস্বরে চিৎকার করতে থাকলেন যন্ত্রণায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজ়িয়াবাদে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাত ১১টার দিকে গাজ়িয়াবাদের ইন্দিরাপুরমের একটি মলের ভেতরে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মলের ভিতরে একটি ক্লাবে আকণ্ঠ মদ্যপান করেছিলেন তরুণী। তাঁর সঙ্গে এক যুবকও ছিলেন। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অস্থির ভাবে চলন্ত সিঁড়ির কাছে দাঁড়িয়ে রয়েছেন ওই তরুণী। সঙ্গে রয়েছেন যুবক। বার বার তরুণীকে ধরে রাখার চেষ্টা করছেন তিনি। এমন সময় ওই তরুণী অন্য দিকে যাওয়ার চেষ্টা করলে তাঁকে টেনে চলন্ত সিঁড়ির সামনে নিয়ে যান যুবক। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত সিঁড়ির সামনে এসে বসে পড়েন তরুণী। ধীরে ধীরে নেতিয়ে পড়ে তাঁর শরীর। কয়েক সেকেন্ডের মধ্যেই চলন্ত সিঁড়ি থেকে গড়িয়ে নীচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে নীচে গিয়ে তরুণীকে সামলানোর চেষ্টা করেন যুবক। উপস্থিত আরও কয়েক জন দৌড়ে আসেন। এর পর তরুণীকে টেনে তোলেন কয়েক জন মিলে। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তরুণী। পুরো ঘটনাটি সিসিক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়ো থেকে স্পষ্ট নয় যে, তরুণীকে ধাক্কা দেওয়া হয়েছিল, না কি তিনি ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন।

ভাইরাল সেই ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘সিরাজ নুরানি’ এবং ‘গ্রেটার নয়ডা ওয়েস্ট’ নামের দু’টি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন কেউ কেউ। তরুণী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছিলেন না তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তা নিয়ে তরজা শুরু হয়েছে নেটপাড়ায়। যদিও এখনও পর্যন্ত মল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

Advertisement
আরও পড়ুন