Viral Video

বিশেষ দিনে পরিচারিকার থেকে গোলাপ, চকোলেট পেয়ে চমকে গেলেন দম্পতি! প্রণাম করলেন পা ছুঁয়ে, ভাইরাল মন ভাল করা ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফ্ল্যাটের মধ্যে বিবাহবার্ষিকী উদ্‌যাপন করছেন বেঙ্গালুরুর এক দম্পতি। এমন সময় তাঁদের পরিচারিকা ফ্ল্যাটে আসেন। তাঁর হাতে ছিল গোলাপ ফুল এবং চকোলেট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৭
Video shows house help gift rose and chocolate on young couple’s anniversary in Bengaluru

দম্পতির বিবাহবার্ষিকীতে উপহার পরিচারিকার। ছবি: ইনস্টাগ্রাম।

বিবাহবার্ষিকী উপলক্ষে বাড়িতে আনন্দ করছিলেন দম্পতি। উদ্‌যাপন করছিলেন বিশেষ দিন। সেই আনন্দ দ্বিগুণ হল বিশেষ উপহার পেয়ে। অনলাইনে অর্ডার দিয়ে বেঙ্গালুরুর বাসিন্দা সেই তরুণ দম্পতিকে গোলাপ এবং চকোলেট উপহার দিলেন তাঁদের বাড়ির পরিচারিকা। উপহার পেয়ে প্রথমে চমকে গেলেন দম্পতি। পরে খুশিতে মন ভরে গেল তাঁদের। ধন্যবাদও জানালেন মধ্যবয়সি পরিচারিকাকে। মন ভাল করা সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফ্ল্যাটের মধ্যে বিবাহবার্ষিকী উদ্‌যাপন করছেন বেঙ্গালুরুর এক দম্পতি। এমন সময় তাঁদের পরিচারিকা ফ্ল্যাটে আসেন। তাঁর হাতে ছিল গোলাপ ফুল এবং চকোলেট। লাজুক মুখে দম্পতির হাতে সেগুলি তুলে দেন তিনি। জানান, সেগুলি তিনি অনলাইনে অর্ডার করেছিলেন। বাড়ির পরিচারিকার থেকে উপহার পেয়ে প্রথমে চমকে যান দম্পতি। পরে আনন্দিত হন। তাঁদের জীবনের বিশেষ দিনটি মনে রাখার জন্য পরিচারিকাকে ধন্যবাদ জানান তাঁরা। এর পর পরিচারিকার পায়ে হাত দিয়ে প্রণাম করেন তাঁরা। মধ্যবয়সি মহিলাও তাঁদের মাথা ছুঁয়ে আশীর্বাদ করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেহা_আনফিল্টারড’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে ওই পরিচারিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। অনেকে ভাল ভাল মন্তব্যও করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘খাঁটি ভালবাসা। আর তরুণ দম্পতিকেও কুর্নিশ যে তাঁরা পরিচারিকার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘খুব মিষ্টি। সমাজমাধ্যমের হাজারো খারাপের মাঝে একটি ভাল ভিডিয়ো। মন ভাল হয়ে গেল।’’

Advertisement
আরও পড়ুন