Bizarre

শিশুর চোখে ধরা পড়ল প্রাগৈতিহাসিক রহস্য, ব্রিটিশ সৈকতে মিলল ১৮ লক্ষ বছরের পুরনো বিলুপ্ত প্রাণীর দেহাংশ

ইংল্যান্ডের সাফোকের উপকূলীয় গ্রাম বাউডসির ইস্ট লেন সৈকতে চার্লি ও তাঁর মা যে জিনিসটি খুঁজে পেয়েছিলেন, সেটি আসলে কোনও সাধারণ পাথর বা বস্তু ছিল না। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া এক প্রাণীর দেহের অংশ সেটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১০:৪০

ছবি: এক্স থেকে নেওয়া।

মায়ের হাত ধরে সমুদ্রসৈকতে হাঁটছিল এক খুদে। হাঁটতে হাঁটতে মা ও ছেলের মধ্যে আলোচনা হচ্ছিল হাতি নিয়ে। আর তার কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায় এক অদ্ভুত সমাপতন। হাতি নিয়ে আলোচনা করার মুহূর্তেই সমুদ্রের কিনারে পাথরের মতো বস্তুটি তাঁদের চোখে পড়ে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মায়ের সঙ্গে হাঁটতে গিয়ে চার্লি নামের নাবালক যেটি আবিষ্কার করে সেটি ১৮ লক্ষ বছরের পুরনো এক হাতির দাঁত। দাঁতটি প্রায় ৪ ইঞ্চি চওড়া। কয়েক লক্ষ বছর মাটিতে থাকার পরেও এর এনামেল অটুট।

Advertisement

প্রকৃতি মাঝে মাঝে আমাদের এমন কিছু উপহার দেয় যা অবিশ্বাস্য। ইংল্যান্ডের সাফোকের উপকূলীয় গ্রাম বাউডসির ইস্ট লেন সৈকতে চার্লি ও তাঁর মা যে জিনিসটি খুঁজে পেয়েছিলেন, সেটি আসলে কোনও সাধারণ পাথর বা বস্তু ছিল না। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া আজকের হাতির কোনও আত্মীয়ের দেহাংশ। পাথরের মতো দেখতে হলে বস্তুটিকে দেখে পাথর বলে মনে হয়নি। তাই চার্লির মা ও বাবা এর ছবি তুলে বিশেষজ্ঞের কাছে পাঠান। নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জীবাশ্মবিজ্ঞান গবেষণা প্রধান অধ্যাপক অ্যাড্রিয়ান লিস্টার এই দাঁতটিকে হাতির দূরবর্তী অ্যানানকাস আর্ভারনেনসিস প্রজাতির উপরের বাম দিকের একটি মোলার দাঁত বলে শনাক্ত করেছেন। এই প্রজাতিটি ২০ লক্ষ বছর আগে অধুনা ইউরোপ ও এশিয়া জুড়ে বসবাস করত।

বিশেষজ্ঞদের মতে, দাঁতটি ইংল্যান্ডের পূর্ব উপকূল বরাবর অবস্থিত জীবাশ্ম-সমৃদ্ধ ভূতাত্ত্বিক গঠন বাউডসির রেড ক্র্যাগ খাড়া পাহাড়ের গায়ে চাপা পড়েছিল। সম্ভবত উপকূলীয় ক্ষয়ের ফলে এটি পলি থেকে মুক্ত হয়ে সৈকতে ভেসে আসে।

Advertisement
আরও পড়ুন