Viral Video

স্ত্রীর রক্তচাপ পরীক্ষার সময় পাশ থেকে ফুট কাটছিলেন! ঘরনি এক বার তাকাতেই ‘রক্ত জল’ হয়ে গেল যুবকের, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চিকিৎসাকেন্দ্রে গিয়েছেন যুবা দম্পতি। স্ত্রীর রক্তচাপ পরীক্ষা করে দেখেছেন চিকিৎসক। পাশে বসে রয়েছেন স্বামী। স্ত্রীকে ক্যামেরাবন্দি করছেন। মাঝেমধ্যে মজার মজার মন্তব্য করছেন স্ত্রীকে নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৫
Video shows man passing comments on wife while doctor checks her pressure

ছবি: ইনস্টাগ্রাম।

চিকিৎসকের কাছে বসে রক্তচাপ মাপাচ্ছিলেন স্ত্রী। পাশে বসে পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করে রাখছিলেন স্বামী। হাসতে হাসতে ফুটও কাটছিলেন। কিন্তু মজা করা কাল হল। স্ত্রীর সঙ্গে মজা করতে গিয়ে চোখরাঙানি দেখতে হল তাঁকে। ‘ভয়ে রক্ত জল’ হয়ে গেল তাঁর। মজার সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চিকিৎসাকেন্দ্রে গিয়েছেন যুবা দম্পতি। স্ত্রীর রক্তচাপ পরীক্ষা করে দেখেছেন চিকিৎসক। পাশে বসে রয়েছেন স্বামী। স্ত্রীকে ক্যামেরাবন্দি করছেন। মাঝেমধ্যে মজার মজার মন্তব্য করছেন স্ত্রীকে নিয়ে। অন্য দিকে তরুণী ধৈর্য ধরে বসে রয়েছেন। মাঝেমধ্যে স্বামীর দিকে তাকাচ্ছেন। এর পর স্ত্রীর উদ্দেশে যুবককে বলতে শোনা যায়, ‘‘বাক্যবাণে আমার রক্তচাপ বাড়িয়ে দাও তুমি। তোমার রক্তচাপ বেশি হল কী করে? সম্ভব নয়। তুমি তো আমার রক্তচাপ বাড়াও।” যুবকের কথা শুনে মুচকি হেসে ফেলেন চিকিৎসকও। কিন্তু ওই তরুণী তাঁর স্বামীর দিকে রাগী চোখে তাকান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওসি_.আলফা.এসপি’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। হাসির রোল উঠেছে। নেটাগরিকদের একাংশের দাবি, স্ত্রীর চোখরাঙানিতেই ওই যুবকের ‘রক্ত জল’ হয়ে গিয়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাড়ি গিয়ে যুবকের কপালে দুঃখ আছে। তবে সবচেয়ে বেশি মজা পাচ্ছেন চিকিৎসক। স্ত্রীর হাতে মার খাওয়ার পর হাসপাতালেই আসতে হবে যুবককে।’’

Advertisement
আরও পড়ুন