Viral Video

মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে নর্তকীদের ডাকলেন পুত্র! মঞ্চ বেঁধে, মাইক বাজিয়ে চলল নাচগান, ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯ মে শিবনগর গ্রামে জানকী দেবী নামে এক স্থানীয় মহিলার মৃত্যু হয়। ৩০ মে শ্রাদ্ধ এবং শোকসভার আয়োজন করা হয়েছিল পরিবারের তরফে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ০৯:০৯
Video claims dancers are arranged at woman’s Shradh in Bihar’s Begusarai, internet reacts

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিহারের বেগুসরাই জেলার একটি ভাইরাল ভিডিয়ো সমাজমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি পরিবার শ্রাদ্ধানুষ্ঠানে শোকপালনের পরিবর্তে নর্তকী ডেকে সারা রাত ধরে নাচের অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

হিন্দু ঐতিহ্য অনুযায়ী, শ্রাদ্ধানুষ্ঠান এবং শোকসভার গুরুত্ব অপরিসীম। সাধারণত মৃতের আত্মার শান্তিকামনা করে শ্রাদ্ধ করা হয়। ওই অনুষ্ঠানে পরিবারের সদস্যেরা প্রয়াত আত্মার শান্তির জন্য ভজন, ধর্মীয় আলোচনা বা পবিত্র গ্রন্থ থেকে পাঠের আয়োজন করেন। তবে, বেগুসরাইয়ের বল্লিয়া থানা এলাকার শিবনগর গ্রামে এক সম্পূর্ণ ভিন্ন এবং আশ্চর্যজনক দৃশ্য দেখা গেল।

ইন্ডিয়া টিভির একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯ মে শিবনগর গ্রামে জানকী দেবী নামে এক স্থানীয় মহিলার মৃত্যু হয়। ৩০ মে শ্রাদ্ধ এবং শোকসভার আয়োজন করা হয়েছিল পরিবারের তরফে। তবে অভিযোগ, প্রচলিত ধর্মীয় অনুষ্ঠানের পরিবর্তে মৃতার পুত্র মহারানা প্রতাপ পাসওয়ান বিহারে জনপ্রিয় নর্তকীদের ডেকে নাচগানের অনুষ্ঠানের আয়োজন করেন। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে একটি বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। মৃত মহিলার ছবি টাঙানো হয়েছে সেখানে। কিন্তু ছবির সামনে বসানো সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে গান বাজছে। গানের তালে তালে নৃত্য পরিবেশন করছেন নর্তকীরা। যোগ দিয়েছেন পরিবারের সদস্যেরাও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। স্থানীয়েরা জানিয়েছেন, অনুষ্ঠানটি একটি প্রথাগত শোকসভা হিসাবে শুরু হলেও ধীরে ধীরে তা উদ্‌যাপনের অনুষ্ঠানে পরিণত হয়।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়ার্ল্ড নিউজ় ৯০’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ওই পরিবারের নিন্দাতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন