Viral Video

মায়ের শ্যাম্পু ব্যবহারে উঠে গেল চুল, ম্যাচের মাঝখানে বক্সারের পরচুলা খুলে গেল প্রতিপক্ষের ঘুষিতে! ভিডিয়ো ভাইরাল

বক্সারের মুখে ঘুষি মারতেই তার জোরে পরচুলাটি আলগা হয়ে উড়তে শুরু করে। বক্সিং করতে অসুবিধা হওয়ায় পরচুলাটি খুলে দর্শকাসনের দিকে ছুড়ে ফেলে দেন তিনি। এই ঘটনাটির জন্য মাকে দায়ী করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বক্সিং প্রতিযোগিতা দেখতে রিংয়ের চারদিকে ভিড় জমিয়েছিলেন দর্শক। দুই প্রতিপক্ষের মধ্যে জোরদার লড়াই চল‌ছে। কিন্তু জেতা-হারার সেই মুহূর্তে বক্সিং রিংয়ে তৈরি হল হাস্যকর পরিস্থিতি। প্রতিপক্ষের ঘুষির জোরে বক্সারের পরচুলা গেল খুলে। টাকে অল্প লেগে থাকলেও ঘুষির জোরে বার বার উড়ে যাচ্ছিল পরচুলা। শেষমেশ বিরক্ত হয়ে পরচুলাটি খুলে দর্শকের দিকে ছুড়ে ফেললেন বক্সার। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ঘটনা ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘হ্যাপি পাঞ্চ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বক্সিং চলাকালীন প্রতিপক্ষের ঘুষি খেয়ে এক বক্সারের পরচুলা খুলে যায়। স্থানীয় সময় অনুযায়ী, এই ঘটনাটি শনিবার আমেরিকার ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনের বক্সিং রিংয়ে ঘটেছে। আমেরিকান বক্সার জ্যারেল মিলারের সঙ্গে বক্সিং প্রতিযোগিতা চলছিল কিংস্লে আইবের।

জ্যারেলের মুখে ঘুষি মারতেই তার জোরে পরচুলাটি আলগা হয়ে উড়তে শুরু করে। বক্সিং করতে অসুবিধা হওয়ায় পরচুলাটি খুলে দর্শকাসনের দিকে ছুড়ে ফেলে দেন জ্যারেল। এই ঘটনাটির জন্য মাকে দায়ী করেন তিনি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর জ্যারেল এক সাক্ষাৎকারে বলেন, ‘‘দিন কয়েক আগে আমি মায়ের বাড়িতে গিয়েছিলাম। মায়ের শ্যাম্পু ব্যবহার করার পর থেকেই চুল পড়া শুরু হয় আমার। দু’দিন আগে আমার ম্যানেজারকে পরচুলা কিনে আনতে বলি। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তাড়াহুড়ো করে পরচুলাটি পরে নিয়েছিলাম আমি। সকলের সামনে হাসির পাত্রে পরিণত হলাম।’’

Advertisement
আরও পড়ুন