Viral Video

মাটির তলার পাইপ ফেটে বিপর্যয়! মেঝে উড়িয়ে দিল জলের ফোয়ারা, বরাতজোরে বাঁচলেন বাড়ির মালিক, ভিডিয়ো ভাইরাল

তরুণের প্রতিবেশীর বাড়িতে বোরওয়েল খোঁড়ার কাজ চলছিল। তার ফলে মাটির তলার পাইপ ফেটে বাড়ির মেঝে ফুঁড়ে জল বেরিয়ে আসে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সিঁড়ি দিয়ে নীচের তলায় নামছিলেন এক তরুণ। দরজার তলা দিয়ে জল ঢুকে পড়ছে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। মুহূর্তের মধ্যে ঘরের মেঝে ফুঁড়ে বেরিয়ে এল জলের ফোয়ারা। মাটির পাইপ ফেটে জল বেরোচ্ছে অনর্গল। বিপদ বুঝে সেখান থেকে সরে পড়লেন তরুণ। অল্পের জন্য প্রাণ বাঁচল তাঁর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নরেন্দ্র নাথ মিশ্র’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ঘরের মেঝে ফুঁড়ে জলের ফোয়ারা বেরিয়ে আসছে। এই ঘটনাটি শনিবার ছত্তীসগঢ়ের বিলাসপুরের গোকুলধাম এলাকায় ঘটেছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণের প্রতিবেশীর বাড়িতে বোরওয়েল খোঁড়ার কাজ চলছিল। তার ফলে মাটির তলার পাইপ ফেটে বাড়ির মেঝে ফুঁড়ে জল বেরিয়ে আসে। ঘটনার একটু আগেই নীচে নেমে এসেছিলেন বাড়ির মালিক। কোথা থেকে তাঁর বাড়ির ভিতর জল ঢুকে পড়ছে, তা পরখ করে দেখার জন্য দাঁড়িয়ে পড়েছিলেন সেখানে। মুহূর্তের মধ্যে ঘরের মেঝে উড়ে গিয়ে জলের স্রোত বেরিয়ে পড়ে। বিপদ বুঝে সেখান থেকে সরে যান ওই তরুণ। বাড়ির ক্ষতি হলেও তরুণ আঘাত পাননি বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন