Viral Video

খাবার পেতে নাটক! মুখ খুলে, শুয়ে পড়ল ‘আহত’ পাখির দল, ভিডিয়ো ভাইরাল

ঘরের জানলার সামনে গিয়ে মুখ খুলে, ডানা ছড়িয়ে শুয়ে পড়ছে কয়েকটি পাখি। তাদের দেখে মনে হচ্ছে যে, সেই পাখির দলে সকলে আহত হয়েছে। আসলে, এ সব তাদের নাটক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৫:৪৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বন্ধু আহত হয়ে পড়েছিল। তা দেখে যত্নআত্তি করে তাকে খেতে দিয়েছিলেন এক ব্যক্তি। তা হলে এটিই কি খাবার পাওয়ার সহজ উপায়? আহত হওয়ার নাটক করে বোকা বানিয়েই তা হলে খাবার পাওয়া যাবে! তাই সেই ব্যক্তির ঘরের জানলার কাছে গিয়ে সেই নাটকই ‘মঞ্চস্থ’ করতে শুরু করল পাখির দল। সমাজমাধ‌্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘পল্‌সকিউরেটেডমিমস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ঘরের জানলার সামনে গিয়ে মুখ খুলে, ডানা ছড়িয়ে শুয়ে পড়ছে কয়েকটি পাখি। তাদের দেখে মনে হচ্ছে যে, সেই পাখির দলে সকলে আহত হয়েছে। আসলে, এ সব তাদের নাটক। তাদের এক বন্ধু আহত হয়ে সেই জানলার সামনে গিয়ে পড়ে। তার পর তাকে খাবার দেওয়া হয়।

এই দৃশ্য দেখেছিল অন্য পাখিরা। তাই খাবার পাওয়ার আশায় আহত হওয়ার নাটক করতে শুরু করল তারা। ভাবল এই সুযোগে বোকা বানিয়ে খুব সহজেই খাবার জুটে যাবে তাদের কপালে। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘পাখিদের কাণ্ডকারখানা দেখে হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গেল।’’

Advertisement
আরও পড়ুন