Viral Video

টিপ আর লাল শাড়িতে ‘চিরতরুণী’! ইংরেজি গানে তাল মিলিয়ে নাচ বৃদ্ধাশ্রমের পাঁচ বান্ধবীর, মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

কপালে টিপ, চুল বাঁধা। হাত নেড়ে নানা রকমের অঙ্গভঙ্গি করে সাউথ আফ্রিকার গায়িকা টায়লার ‘শানেল’ গানটির সঙ্গে নাচ করছেন পাঁচ বান্ধবী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বৃদ্ধাশ্রমে গিয়ে আলাপ হয়েছে পাঁচ বৃদ্ধার। আনন্দে-দুঃখে হাত ধরাধরি করে থাকেন পাঁচ বান্ধবী। তাই নাচ করে রিল বানানোর শখ জাগলে তাতে সায় দিলেন পাঁচ জনই। সকলেই রংমিলান্তি করে শাড়ি পরলেন। ইংরেজি গানের তালে তাল মিলিয়ে খোলা বাগানে দাঁড়িয়ে নাচ করলেন পাঁচ বৃদ্ধা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘শান্তাই_সেকেন্ড_চাইল্ডহুড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একই রঙের শাড়ি পরে খোলা বাগানে দাঁড়িয়ে রয়েছেন পাঁচ বৃদ্ধা। সবুজ পাড় দেওয়া লাল রঙের শাড়ি পরেছেন সকলে। শাড়ির সঙ্গে রং মিলিয়ে সবুজ রঙের ব্লাউজ পরেছেন তাঁরা। কপালে টিপ, সকলের চুল বাঁধা। হাত নেড়ে নানা রকমের অঙ্গভঙ্গি করে সাউথ আফ্রিকার গায়িকা টায়লার জনপ্রিয় ‘শানেল’ গানটির সঙ্গে নাচ করছেন বৃদ্ধারা।

সম্প্রতি কর্নাটকের এক বৃদ্ধাশ্রমে এই ঘটনাটি ঘটেছে। পাঁচ বৃদ্ধা ওই বৃদ্ধাশ্রমেরই আবাসিক। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়লে তা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক বৃদ্ধাদের প্রশংসা করে লিখেছেন, ‘‘আপনাদের বয়স শুধু সংখ্যায় বেড়েছে। মনের দিক থেকে এখনও আপনারা তরুণী। এ ভাবেই হেসেখেলে, আনন্দ করে জীবন কাটান।’’

Advertisement
আরও পড়ুন