Viral Video

মাছ ধরতে গিয়ে ভয়ঙ্কর বিপদে জেলে! শুঁড় দিয়ে তরুণের মুখ পেঁচিয়ে ধরল অক্টোপাস, তার পর… ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

এক তরুণ মৎস্যজীবীর মুখ একটি অক্টোপাস শুঁড় দিয়ে পেঁচিয়ে রেখেছে। অক্টোপাসটিকে সরানোর জন্য মরিয়া চেষ্টা করছেন তরুণ। শুঁড় ছাড়াতে গিয়ে নাজেহাল অবস্থা হল তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৩:৫৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নৌকো নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন এক তরুণ মৎস্যজীবী। জাল ফেলে নৌকোয় বসে অপেক্ষা করছিলেন তিনি। হঠাৎ জালে টান অনুভব করায় নড়েচড়ে বসলেন তরুণ। কোনও বড় মাছ জালে আটকা পড়েছে ভেবে তাড়াহুড়ো করে জাল গোটাতে উঠলেন। কিন্তু জাল টানতেই চোখ ছানাবড়া হয়ে গেল তাঁর। জালের মধ্যে জড়িয়ে পড়েছে একটি মস্ত বড় অক্টোপাস। নৌকোয় জাল টেনে তুলতেই মৎস্যজীবীর মুখে লাফিয়ে পড়ল সে। শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরল তাঁর মুখ। শুঁড়ের প্যাঁচ থেকে নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠলেন তরুণ মৎস্যজীবী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ডেলিব্রিফগ্লোবাল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নৌকোয় বসে থাকা এক তরুণ মৎস্যজীবীর মুখ একটি অক্টোপাস শুঁড় দিয়ে পেঁচিয়ে রেখেছে। অক্টোপাসটিকে সরানোর জন্য মরিয়া চেষ্টা করছেন তরুণ। শুঁড় ছাড়াতে গিয়ে নাজেহাল অবস্থা হল তাঁর। অক্টোপাসটি একেবারে মৎস্যজীবীর মুখে চেপে বসেছিল।

কোনও রকমে অক্টোপাসের শুঁড় ধরে টেনে সেটিকে সরালেন তরুণ। অক্টোপাসটিকে হাতে ধরে নৌকোয় বসেছিলেন তিনি। দেখা গেল, অক্টোপাসের শুঁড়ের ‘মার’ খেয়ে চোখমুখ লাল হয়ে ফুলে গিয়েছে তরুণ জেলের। এই ঘটনাটি সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘটেছে। ভিডিয়োটি দেখে তরুণের জন্য আশঙ্কা প্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণের মুখ দেখে খুব কষ্ট হচ্ছে। চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন তাঁর।’’

Advertisement
আরও পড়ুন