Viral Video

হাঁটু মুড়ে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব প্রেমিকের, মুহূর্তে ফিরিয়ে দিলেন প্রেমিকা, রাগে ঘুষি মারলেন প্রেমিক! ভিডিয়ো ভাইরাল

প্রেমিকের কাণ্ড দেখে অবাক হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়েন তরুণী। তিনি যে বিয়ে করতে চান না, তা স্পষ্ট জানিয়ে দেন। প্রেমিকার মুখে ‘না’ শুনে আর নিজেকে সামলে রাখতে পারেননি তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১১:১০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রেমিকার সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে রাস্তার ধারে একটি ক্যাফেতে গিয়েছিলেন তরুণ। দু’জনের মধ্যে কথোপকথন চলছিল। তার মাঝেই চেয়ার থেকে উঠে হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন তরুণ। কিন্তু প্রেমিকের মন ভেঙে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তরুণী। রাগ সামলাতে না পেরে সকলের সামনে প্রেমিকার মুখে ঘুষি মেরে দেন তিনি। ঘুষির অভিঘাতে তরুণী মাটিতে পড়ে যান। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘বাজ়ট্রেন্ডকেনিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার ধারে একটি ক্যাফেয় বসে গল্প করছেন এক যুগল। পাশের টেবিলে বসে খাওয়াদাওয়া করছিলেন দুই ব্যক্তি। প্রেমিকার সঙ্গে কথোপকথন চলার মাঝে চেয়ার ছেড়ে উঠে পড়েন তরুণ। তার পর হাঁটু মু়ড়ে বসে আংটি দিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন।

প্রেমিকের কাণ্ড দেখে অবাক হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়েন তরুণী। তিনি যে বিয়ে করতে চান না, তা স্পষ্ট জানিয়ে দেন। তরুণকে এই ভাবে বিয়ের প্রস্তাব দিতে দেখে মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখছিলেন পাশের টেবিলে বসে থাকা ব্যক্তি। কিন্তু ক্ষণিকের মধ্যেই মুহূর্তটি অন্য রূপ ধারণ করল। প্রেমিকার মুখে ‘না’ শুনে আর নিজেকে সামলে রাখতে পারলেন না তরুণ। রাগের বশে তরুণীর মুখে ঘুষি মারলেন তিনি। আঘাত পেয়ে গালে হাত দিয়ে মাটিতে পড়ে যান তরুণী। জানা গিয়েছে, তরুণীকে শারীরিক হেনস্থার অভিযোগে সেই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন