Viral Video

তাপমাত্রা কোথায় পৌঁছেছে? ‘পরীক্ষা’ করতে ছাদে তেল ঢেলে ডিম ভাজলেন তরুণ! ফলাফল দেখে চমকাল নেটাপাড়া

সূর্যের প্রখর তাপে ছাদে এক অদ্ভুত কাণ্ড ঘটালেন তরুণ। সেটি ভিডিয়ো করে পোস্টও করলেন সমাজমাধ্যমে, যা দেখে অবাক হল গোটা নেটদুনিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১২:৪১
omlet

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জৈষ্ঠের গরমে পুড়ছে প্রায় সমগ্র দেশবাসী। ভারতের বেশির ভাগ রাজ্যই গ্রীষ্মপ্রধান। সেই কারণে এখানে গরমের প্রভাবও বেশি। সূর্যের প্রখর তাপে ছাদে এক অদ্ভুত কাণ্ড ঘটালেন তরুণ। সেটি ভিডিয়ো করে পোস্টও করলেন সমাজমাধ্যমে, যা দেখে অবাক হল গোটা নেটদুনিয়া। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিনের বেলা ছাদে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। সূর্যের প্রখরতা থেকে বাঁচতে চোখে পরেছেন রোদচশমা। তরুণের হাতে রয়েছে একটি ডিম। সূর্যের তাপে সেই ডিমটি রান্না করার পরিকল্পনা নিয়েই ছাদে গিয়েছেন তরুণ। সেইমতো শুরু করলেন প্রস্তুতি। প্রথমে ছাদের উপর কিছুটা সর্ষের তেল ঢাললেন তরুণ। তার পর হাতা দিয়ে সর্ষের তেলটা ছাদের উপর ছড়িয়ে দিলেন। এর পর সেই তেলের উপর তরুণ ভেঙে দিলেন একটি কাঁচা ডিম। হাতা দিয়ে কুসুমটি ঘেঁটে দিলেন তরুণ। কিছু ক্ষণ পর দেখা গেল ডিমের কিছু অংশ তাপের কারণে শক্ত হয়ে এসেছে। অর্থাৎ, খাওয়ার মতো ডিমভাজা জ্যৈষ্ঠের তাপে বানাতে না পারা গেলেও তরুণ পুরোপুরি ব্যর্থ হননি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ফেইজ়সেলর’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রায় ৩৭ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। বহু নেটাগরিক মজা করে তরুণকে অমলেটটি খেয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। বহু নেটাগরিক আবার আবহাওয়ার পরিস্থিতি ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন।

Advertisement
আরও পড়ুন