Viral Video

না বলেই বালকের পাত থেকে রসগোল্লা তুলে খেলেন তরুণ! মিষ্টি ‘চুরি’ যাওয়ায় কেঁদে ফেলল খুদে, ভিডিয়ো ভাইরাল

বিয়েবাড়ির অনুষ্ঠানে খাওয়াদাওয়া চলছে। সেখানে ঘোরাফেরা করছিলেন এক তরুণ। এক বালকের পাতে রসগোল্লা পড়ে রয়েছে দেখে অনুমতি না নিয়েই মিষ্টিটি তুলে খেয়ে ফেললেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১১:২৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়েবাড়িতে পাত পেড়ে খেতে বসেছিল এক বালক। শেষ পাতে একটি রসগোল্লা পরিবেশন করা হয়েছিল তাকে। কিন্তু কোনও অনুমতি না নিয়ে বালকের পাত থেকে রসগোল্লা তুলে টপ করে মুখে ভরে ফেললেন এক তরুণ। তা দেখে ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করল সেই বালক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্যইন্ডিয়ানস্ট্রোল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিয়েবাড়ির অনুষ্ঠানে খাওয়াদাওয়া চলছে। সেখানে ঘোরাফেরা করছিলেন এক তরুণ। এক বালকের পাতে রসগোল্লা পড়ে রয়েছে দেখে অনুমতি না নিয়েই মিষ্টিটি তুলে খেয়ে ফেললেন তিনি। পুরো ঘটনাটিই ক্যামেরায় রেকর্ড করছিলেন সেই তরুণ।

তরুণ আচমকা মিষ্টি তুলে নেওয়ার পর থতমত খেয়ে যায় বালকটি। তরুণের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করেই ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করে দেয় সে। অন্য অতিথিরা সেই বালককে শান্ত করার চেষ্টা করছিল বটে, কিন্তু মিষ্টি ‘চুরি’ যাওয়ার দুঃখ কী এত সহজে মেটে!

এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে তরুণের প্রতি ক্ষোভপ্রকাশ করেছে নেটপাড়ার অধিকাংশ। এই প্রসঙ্গে এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণ তো নিজেও খেতে বসতেন। বাচ্চার পাত থেকে রসগোল্লা তুলে খাওয়ার কোনও দরকার ছিল না। আশপাশের লোকজনও তাঁকে কিছু বললেন না দেখে আরও অবাক লাগছে।’’

Advertisement
আরও পড়ুন