Viral Video

পাশাপাশি দাঁড়ালে চেনা দায়! একই মণ্ডপে যমজ ভাইয়ের সঙ্গে বিয়ে যমজ বোনের, তেলঙ্গানার ভিডিয়ো ভাইরাল

বিয়ের পোশাকে হাসিমুখে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ় দিচ্ছেন জোড়া নবদম্পতি। দুই নববধূ হুবহু একই রকম দেখতে। এমনকি, তাঁদের স্বামীদের মুখও একই রকম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

যমজ বোনের বিয়ে ঠিক হয়েছে একই সঙ্গে। একই লগ্নে, একই মণ্ডপে বিয়ে করছেন তাঁরা। তাঁদের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিরা এসে চমকে গেলেন। দু’জোড়া বর-কনেকে আলাদা করে চেনাই যাচ্ছে না! যমজ বোন যাঁদের বিয়ে করেছেন, সেই দুই তরুণও যমজ ভাই। সম্প্রতি সেই বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ইট্সসারথহিয়ার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিয়ের পোশাকে হাসিমুখে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ় দিচ্ছেন জোড়া নবদম্পতি। দুই নববধূ হুবহু একই রকম দেখতে। এমনকি, তাঁদের স্বামীদের মুখও একই রকম। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

তরুণীরা তেলঙ্গানার নিজ়ামাবাদ জেলার দেমি কালান গ্রামের বাসিন্দা। তাঁদের নাম যথাক্রমে কীর্তি এবং কীর্তনা। তাঁরা যমজ বোন। ঘানপুর গ্রামের বাসিন্দা বিজয় এবং বিনয়। তাঁরা যমজ ভাই। রবিবার তেলঙ্গানার কামারেদ্দি জেলায় যমজ ভাইয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন যমজ বোন। জোড়া নবদম্পতিকে আশীর্বাদ করে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া ভিডিয়োটি ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ যে একেবারে জোড়া রাজযোটক!’’

Advertisement
আরও পড়ুন