Viral Video

চালকের আসনে প্রৌঢ়া, হেলমেট ছাড়াই বাইক ছোটালেন দুই বান্ধবীকে নিয়ে! ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক

বাইকে আর বসার জায়গা নেই। তবুও কোনও রকমে চাপাচাপি করে আরও এক জনের বসার মতো জায়গা বার করে ফেললেন তাঁরা। সকলের শেষে বাইকে চেপে বসলেন এক প্রৌঢ়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১২:৪৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাথায় হেলমেট নেই। বাইকে ঠেলেঠুলে চার জন বসেছেন। চালকের আসনে রয়েছেন এক প্রৌঢ়া। তিন আরোহীকে বসিয়ে বাইক নিয়ে ছুটলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। কেউ প্রৌঢ়াকে এই বয়সে বাইক চালাতে দেখে তাঁর সাহসিকতার প্রশংসা করছেন। কেউ আবার হেলমেট ছাড়া বাইক চালাতে দেখে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি রাজস্থানের অজমেরে ঘটেছে। এক প্রৌঢ়া রাস্তার ধারে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। আরও দুই প্রৌঢ়া বাইকে চেপে বসলেন। বাইকে আর বসার জায়গা নেই। তবুও কোনও রকমে চাপাচাপি করে আরও এক জনের বসার মতো জায়গা বার করে ফেললেন তাঁরা। সকলের শেষে বাইকে চেপে বসলেন আর এক প্রৌঢ়া। তিনি ধূমপান করছিলেন। ধূমপান করতে করতেই বাইকে উঠে বসলেন তিনি।


চালক এবং তিন আরোহীর কারও মাথায় হেলমেট নেই। এই অবস্থায় বাইক ছোটালেন প্রৌঢ়া বাইকচালক। প্রৌঢ়া যে এই বয়সেও বাইক চালাচ্ছেন তা দেখে প্রশংসা করেছেন অনেকে। কিন্তু তাঁদের নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাইকে এত জন হেলমেট ছাড়া চড়ে বসলেন কী করে? কোনও দুর্ঘটনা হলে তার দায় কে নিতেন?’’

Advertisement
আরও পড়ুন