Viral Video

কাচ ভেঙে বাইকের বিপণিতে ঢুকে পড়ল বুনো মহিষ, দোকান লন্ডভন্ড করে গেল পালিয়ে, ভিডিয়ো ভাইরাল

একটি বুনো মহিষ বাইকের বিপণির কাচ ভেঙে দোকানের ভিতরে ঢুকে পড়ে। মার্বেলের মেঝেয় পিছল খেতে শুরু করে মহিষটি। এর পর দিশাহীন ভাবে এ দিক-সে দিক ছুটতে শুরু করে সেটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিপণির ভিতর সারি দিয়ে সাজানো ছিল বাইক, স্কুটার। কর্মীরাও নিজেদের মতো কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ কাচ ভেঙে বিপণিতে ঢুকে পড়ল একটি বুনো মহিষ। কাচ ভেঙে চুরমার হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্যনিউজ়বিন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বুনো মহিষ বাইকের বিপণির কাচ ভেঙে দোকানের ভিতর ঢুকে পড়েছে। মার্বেলের মেঝেয় পিছল খেতে শুরু করে মহিষটি। দিশাহীন ভাবে এ দিক-সে দিক ছুটতে শুরু করল সেটি।

বুনো মহিষটিকে দেখে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যান দোকানের কর্মীরা। জানা গিয়েছে, এই ঘটনাটি রবিবার সকাল ৮টা ১০ মিনিটে কেরলের কন্নুর জেলার কুথুপরম্ব এলাকার একটি বাইক বিপণিতে ঘটেছে। দোকানে ঢুকে লন্ডভন্ড করে পালিয়ে যায় মহিষটি। দোকানের কোনও কর্মীর ক্ষতি না হলেও কয়েকটি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেওয়া হলে তাঁদের তরফে বুনো মহিষটিকে খোঁজার কাজ শুরু হয়।

Advertisement
আরও পড়ুন