Viral Video

বাহাদুরি দেখাতে নাগা লঙ্কা চিবোলেন তরুণ, পরক্ষণেই পাল্টে গেল অভিব্যক্তি, থরথর করে কাঁপতে শুরু করলেন! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ওই ভ়িডিয়োয় দেখা গিয়েছে, সব্জির বাজারে ঘুরছেন এক দল তরুণ। হঠাৎ রাস্তার ধারে নাগা লঙ্কা বিক্রি হতে দেখেন তাঁরা, যা অত্যন্ত ঝাল। ওই তরুণদের মধ্যে এক জন নিজেকে সাহসী প্রমাণ করতে চ্যাপ্টা, গোল লঙ্কাটি তুলে নিয়ে চিবোতে শুরু করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ০৯:১২
Video shows a man happily ate Naga chilli, after few minutes his body started shivering

ছবি: ইনস্টাগ্রাম।

কথায় আছে, উত্তেজনার বশে হিতাহিত জ্ঞানশূন্য হওয়া উচিত নয়। সম্প্রতি তারই উপযুক্ত নিদর্শন তৈরি করলেন কেরলের এক তরুণ। বন্ধুদের সামনে বাহাদুরি দেখাতে গিয়ে পৃথিবীর অন্যতম ঝাল লঙ্কা ‘নাগা চিলি’ আস্ত চিবিয়ে খেয়ে ফেললেন তিনি। তার পরেই বেহাল অবস্থা হল তাঁর। শরীর এমন ভাবে কাঁপতে শুরু করল যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। চোখ-নাক দিয়ে ক্রমাগত জল বেরোতে থাকে তাঁর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সমাজমাধ্যমে ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভ়িডিয়োয় দেখা গিয়েছে, সব্জির বাজারে ঘুরছেন এক দল তরুণ। হঠাৎ রাস্তার ধারে নাগা লঙ্কা বিক্রি হতে দেখেন তাঁরা, যা অত্যন্ত ঝাল। ওই তরুণদের মধ্যে এক জন নিজেকে সাহসী প্রমাণ করতে চ্যাপ্টা, গোল লঙ্কাটি তুলে নিয়ে চিবোতে শুরু করেন। শুরুতে সব কিছু স্বাভাবিক মনে হলেও, কিছু ক্ষণ পর ঝালের চোটে ওই তরুণের শরীর ঘামতে ও কাঁপতে শুরু করে। ঝাল সহ্য করতে না পেরে লঙ্কাটি ফেলে দেন তিনি। ঠান্ডা পানীয়ের খোঁজে বাজারে দৌড়োদৌ়ড়ি শুরু করেন। মাথা চাপড়ে কাঁদতেও দেখা যায় তাঁকে। তরুণের বন্ধুরাও তাঁকে ধাওয়া করেন। অবশেষে একটি বেকারিতে পৌঁছে ঠান্ডা পানীয় এবং মিষ্টি খাবার খুঁজতে শুরু করেন তিনি। আইসক্রিম এবং ঠান্ডা পানীয় কিনে গোগ্রাসে খেতে শুরু করেন। তত ক্ষণে তাঁর মুখ লাল হয়ে গিয়েছিল, চোখ-নাক দিয়ে জল বেরোচ্ছিল। তরুণের কাণ্ডকারখানা দেখে বাজারের লোক জন সেই দৃশ্য দেখার জন্য ভিড় জমান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হাইমুবারক’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘স্বাদ কেমন লাগল? এই জন্যই বলে উত্তেজনার বশে কোনও কাজ করবেন না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘বেচারাকে একটু ঠান্ডা জল দিন।’’

Advertisement
আরও পড়ুন