Viral Video

বেঙ্গালুরুতে ভাড়াবাড়ি খুঁজতে গিয়েছিলেন, বারান্দায় যেতেই আঁতকে উঠলেন দুই তরুণী, ছিটকে বেরিয়ে এলেন! ভাইরাল ভিডিয়ো

পুরো বিষয়টি প্রকাশ্যে আসে যখন তৃষা নামের এক তরুণী ইনস্টাগ্রামে বাড়ি খোঁজার সময়ের একটি ভিডিয়ো শেয়ার করেন। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বেঙ্গালুরুতে একটি ফ্ল্যাট দেখতে গিয়েছেন দুই তরুণী। কিন্তু বারান্দার দরজা খুলতেই তাঁরা যা দেখেন, তাতে হতবাক হয়ে যান। রীতিমতো আঁতকে ওঠেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৮:৫৩
Video shows girls who went to see the rented flat in Bangalore found an open bathroom in the balcony

ছবি: এআই সহায়তায় তৈরি।

বেঙ্গালুরুর মতো বড় শহরে ভাড়ার জন্য ভাল এবং সাশ্রয়ী একটি বাড়ি খুঁজে পাওয়া কোনও যুদ্ধ জয়ের চেয়ে কম কিছু নয়। বাড়ি খোঁজার সময় মানুষ সাধারণত ভাল বারান্দা, পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা এবং বাড়ির বাইরের সুন্দর দৃশ্যের খোঁজ করে। কিন্তু বেঙ্গালুরুর এক বাড়ির মালিক যা করেছেন, তা কেউ কল্পনাও করতে পারবেন না। সমাজমাধ্যমে সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মজার এবং চমকপ্রদ ভিডিয়োটি দেখে হাসি চেপে রাখা দায়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

পুরো বিষয়টি প্রকাশ্যে আসে যখন তৃষা নামের এক তরুণী ইনস্টাগ্রামে বাড়ি খোঁজার সময়ের একটি ভিডিয়ো শেয়ার করেন। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বেঙ্গালুরুতে একটি ফ্ল্যাট দেখতে গিয়েছেন দুই তরুণী। সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বারান্দার দরজা খুলতেই তাঁরা যা দেখেন, তাতে হতবাক হয়ে যান। রীতিমতো আঁতকে ওঠেন। ক্যামেরাটি বারান্দার দিকে ঘোরানোর পর দেখা যায়, সেখানে কোনও গাছপালা নেই, কাপড় শুকোনোর জায়গা নেই, কিংবা কোনও সুন্দর দৃশ্যও নেই। রয়েছে খোলা আকাশের নীচে রাখা চকচকে সাদা রঙের একটি টয়লেট প্যান বা কমোড। দুই তরুণীর মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল, তাঁরা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কেউ কী ভাবে এ রকম এ রকম ফাঁকা জায়গায় শৌচকর্মের ব্যবস্থা করতে পারে, তা নিয়ে প্রশ্ন ফুটে ওঠে তাঁদের চোখে-মুখে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘তৃষানটরাজন১’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বেঙ্গালুরুর বাড়িওয়ালারা প্রতি দিন উদ্ভাবনী ক্ষমতার এক নতুন উচ্চতায় পৌঁছোচ্ছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এটা কোনও বারান্দা নয়। এটা খোলামেলা শৌচাগার।’’ তৃতীয় এক নেটাগরিক আবার মন্তব্য করেছেন, ‘‘বেঙ্গালুরুতে ভাড়াবাড়ি খুঁজতে গেলে শুধু আর্থিক সামর্থ্যই নয়, মানসিক শক্তিরও প্রয়োজন হয়।’’

Advertisement
আরও পড়ুন