Viral Video

চলন্ত ট্রেনকে হাত দেখাতে দেখাতে লাইন পার, ধাক্কা খেয়ে বহু দূরে ছিটকে পড়লেন প্রৌঢ়! ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি হাত নাড়াতে নাড়াতে চলন্ত ট্রেনের দিকে দৌড়ে যাচ্ছেন এবং লাইন পেরোনোর সময় হঠাৎ করেই ট্রেনের সামনে চলে আসেন তিনি। চলন্ত ট্রেনটি ধাক্কা দেয় তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৭:২১
Video shows man hit by running train while passing track

ছবি: এক্স থেকে নেওয়া।

সবাই জানেন যে রেললাইন বা চলন্ত ট্রেনের আশপাশে সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তা সত্ত্বেও রেললাইন এবং চলন্ত ট্রেনে দুর্ঘটনার কথা প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে। কখনও কেউ ট্রেনের সামনে ঝাঁপ দেন, আবার কখনও রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে, সম্প্রতি চলন্ত ট্রেনে এক ব্যক্তির ধাক্কা খাওয়ার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি হাত নাড়াতে নাড়াতে চলন্ত ট্রেনের দিকে দৌড়ে যাচ্ছেন এবং লাইন পেরোনোর সময় হঠাৎ করেই ট্রেনের সামনে চলে আসেন তিনি। চলন্ত ট্রেনটি ধাক্কা দেয় তাঁকে। বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে যেতে দেখা যায় তাঁকে। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি ভিডিয়োটি ধারণ করেছিলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিয়োটি। যদিও ওই ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কি না, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইরফান আলি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশের দাবি, বিষয়টি আত্মহত্যার ঘটনা হতে পারে। আবার অনেকের দাবি, ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। তবে নেটাগরিকদের অধিকাংশই মনে করছেন, এত ভয়াবহ ধাক্কার পর ওই ব্যক্তির বেঁচে থাকা কঠিন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বেঁচে থাকার সম্ভাবনা কম।’’ অন্য এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘চরম অসতর্কতা। নেশাগ্রস্তও হতে পারেন। মানুষ কেন চলন্ত ট্রেনকে এত হালকা ভাবে নেয় বুঝি না।’’

Advertisement
আরও পড়ুন