Viral Video

পরীক্ষায় নকল করে ধরা পড়লেন তরুণ, ক্লাসের আলো নিবিয়ে ফাঁস করলেন ভয়ঙ্কর ষড়যন্ত্র! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শ্রেণিকক্ষে পরীক্ষা চলছে। পরীক্ষা দিচ্ছেন একদল তরুণ-তরুণী। এর মধ্যেই এক তরুণ শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে নকল করার সময় ধরা পড়ে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৮:০৮
Video shows student was caught cheating in exam, he exposed the entire class later

ছবি: এক্স থেকে নেওয়া।

পরীক্ষার সময় শিক্ষার্থীদের নকল করার ঘটনার কথা প্রায়ই শোনা যায়। অনেক ছবি এবং ভিডিয়োও সামনে আসে। তবে সম্প্রতি সমাজমাধ্যমে এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যা নেটাগরিকদের একই সঙ্গে যেমন হতবাক করেছে, তেমনই আবার বিনোদনও দিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, পরীক্ষার সময় এক শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে নকল করতে গিয়ে ধরা পড়ে। এর পর তার কর্মকাণ্ডের কারণে ক্লাসরুমের অন্য শিক্ষার্থীদেরও নকল করার বিষয়টি ফাঁস হয়ে যায়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি শ্রেণিকক্ষে পরীক্ষা চলছে। পরীক্ষা দিচ্ছেন একদল তরুণ-তরুণী। এর মধ্যেই এক তরুণ শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে নকল করার সময় ধরা পড়ে যান। শিক্ষিকা তাঁর মোবাইল ফোনটি কেড়ে নেন এবং তাঁকে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে বলেন। শিক্ষিকা যখন তাঁকে বার করে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ওই শিক্ষার্থী হঠাৎ ক্লাসরুমের সব আলো নিবিয়ে দেন। আলো নিবতেই পুরো ক্লাসের আসল চিত্র বেরিয়ে আসে। অন্ধকারে এমন এক দৃশ্য সামনে আসে যা দেখে চমকে যান শিক্ষিকা। অন্ধকারের মধ্যে বেশ কয়েক জন শিক্ষার্থীর মোবাইল ফোনের স্ক্রিন জ্বলে উঠতে দেখা যায়। এতে বোঝা যায়, ক্লাসের আরও অনেক শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে নকল করছিলেন। ক্লাসের আলো নেবাতেই তাঁদেরও কুকীর্তি ফাঁস হয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জার্নালিস্ট ফতিমা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘সাবাশ! ছেলেটি নিজে তো ফেঁসেইছে, অন্যদেরও ফাঁসিয়ে দিয়েছে। এখন আর কেউ নকল করতে পারবে না।’’ অন্য এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘ছেলেটি ভেবেছে আমি যখন ডুবছি, তখন সবাইকে সঙ্গে নিয়েই ডুবব। আমারটা যদি না হয়, তবে কারওটাই হবে না।’’

Advertisement
আরও পড়ুন