Viral Video

‘আমার সঙ্গে কে ভিডিয়ো বানাবে!’ শাশুড়ির মৃতদেহ নিয়ে রিল বানালেন বধূ, ভাইরাল হতেই জুটল কটাক্ষ, বিদ্রুপ

সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা গিয়েছে, শাশুড়ির মৃতদেহের পাশে বসে কাঁদছেন এক বধূ। আশেপাশে পরিবারের বাকি মহিলা সদস্যেরাও রয়েছেন। এরই মধ্যে ওই বধূ ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে নিজের কান্না ক্যামেরাবন্দি করতে শুরু করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৬:০২
Video shows woman making reel with body of mother in law, Internet criticizes

ছবি: ইনস্টাগ্রাম।

ভাইরাল হওয়ার নেশায় শাশুড়ির মৃতদেহের সামনে বসে ফোনের ক্যামেরা চালু করে কেঁদে কেঁদে রিল বানালেন এক বধূ! তেমনটাই দাবি করে একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বিতর্কের জন্ম দিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সমাজমাধ্যম ভাইরাল হওয়া এবং লাইক পাওয়ার প্রতিযোগিতা অনেককে এমন সব কাণ্ড ঘটাতে বাধ্য করছে, যা দেখে হতবাক নেটপাড়া। অনেক দিন ধরেই এই ‘ট্রেন্ড’ চলছে। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভিডিয়োয় দেখা গিয়েছে, শাশুড়ির মৃতদেহের পাশে বসে কাঁদছেন এক বধূ। আশপাশে পরিবারের বাকি মহিলা সদস্যেরাও রয়েছেন। শোকের পরিবেশ স্পষ্টতই দৃশ্যমান। এরই মধ্যে ওই বধূ ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে নিজের কান্না ক্যামেরাবন্দি করতে শুরু করেন। ক্যামেরায় কাঁদতে কাঁদতে তাঁকে বলতে শোনা যায়, ‘‘শাশুড়ি আমায় ছেড়ে চলে গিয়েছেন। এখন কার সঙ্গে ভিডিয়ো বানাব?’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। হইচইও ফেলেছে। বধূর কান্না এবং ক্যামেরার সামনে তাঁর অভিব্যক্তি বেশ অদ্ভুত বলে মনে হয়েছে নেটাগরিকদের একাংশের। ফলে দ্রুত ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মমতা.জি.৯৬১৫৫৬৬’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে। ‘অসংবেদনশীল’ তকমা দিয়ে বধূর প্রতি ক্ষোভ প্রকাশও করেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘রিলের নেশা সর্বনাশা। রিলের জন্য মানবতা উধাও হয়ে গিয়েছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আজকাল মানুষ সব কিছুতে শুধু ক্যামেরা আর ভিউ দেখে।’’ তৃতীয় এক নেটাগরিক আবার মন্তব্য করেছেন, ‘‘শোকের চেয়ে অভিনয়ই বেশি মনে হচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন