Amit Shah-Abhishek Banerjee

অমিত শাহের সভার মাঠেই পাল্টা জমায়েত ডাকলেন অভিষেক! সাম্প্রতিক সময়ে এই প্রথম

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা রবিবারই হয়ে গিয়েছিল। সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর সাংগঠনিক জেলার রায়দিঘিতে জনসভা করেন শাহ। ওই সভায় তৃণমূলের উদ্দেশে একাধিক বিষয় সরব হন তিনি। এ বার, তার পাল্টা রায়দিঘির ওই মাঠেই সভা করবেন অভিষেক।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০২:৫৪
(বাঁ দিকে) অমিত শাহ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) অমিত শাহ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে সভা করেছেন, সেই মাঠেই এ বার পাল্টা সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর সাংগঠনিক জেলায় রায়দিঘির একটি মাঠে সোমবার শাহের সভা হয়। ওই একই মাঠে আগামী ৮ মার্চ, রবিবার সভা করার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক।

Advertisement

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা রবিবারই হয়ে গিয়েছিল। সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর সাংগঠনিক জেলার রায়দিঘিতে জনসভা করেন শাহ। ওই সভায় তৃণমূলের উদ্দেশে একাধিক বিষয় সরব হন তিনি। এ বার, তার পাল্টা রায়দিঘির ওই মাঠেই সভা করবেন অভিষেক।

২০২১ সালে বিধানসভা নিবার্চনের আগে উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে শাহ-সহ বেশ কয়েক জন বিজেপি নেতার পাল্টা সভা করেছিলেন অভিষেক। তবে সাম্প্রতিক সময়ে এই প্রথম।

এর আগে, গত ১৮ জানুয়ারি সিঙ্গুরে ‘টাটার মাঠে’ সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ১০ দিন পর সেই সিঙ্গুরে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তবে সে ক্ষেত্রে মাঠ ছিল আলাদা। মোদীর সভার ‘পাল্টা’ মমতার সভায় তৃণমূল সাংগঠনিক ভাবে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছিল। সেখানে ভিড়ও হয়েছিল চোখে পড়ার মতো। যদিও বিরোধীদের দাবি, প্রশাসনিক স্তরে ‘চাপ’ তৈরি করে লোক নিয়ে গিয়ে ভিড় দেখানো হয়েছে। ওই জমায়েত ‘স্বতঃস্ফূর্ত’ নয়। প্রসঙ্গত, মোদীর সভাস্থলে যেমন ভিড়ে বহু মানুষের হাতে জাতীয় পতাকা দেখা যায়, সিঙ্গুরে মমতার সভাস্থলেও সে দৃশ্য দেখা গিয়েছিল।

Advertisement
আরও পড়ুন