FIFA World Cup 2026

বিশ্বকাপে গোলের বন‍্যা! গ্রুপ পর্বেই ২০২২-কে টপকে গেল ২০২৬, মেসি-এমবাপেদের পায়ে নতুন রেকর্ড

এ বারের বিশ্বকাপে গোলের উৎসব চলছে। গোলের সংখ্যায় ইতিমধ্যেই গত বারের বিশ্বকাপকে টপকে গিয়েছে এ বারের বিশ্বকাপ। এখনও গ্রুপ পর্বই শেষ হয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৬:৩৪
football

গোলের পর উল্লাস লিয়োনেল মেসির। ছবি: রয়টার্স।

এখনও গ্রুপ পর্বই শেষ হয়নি। এর মধ্যেই গত বারের বিশ্বকাপের মোট গোলের সংখ্যা টপকে গিয়েছে এ বারের বিশ্বকাপ। যেন গোলের বন্যা বইছে। লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডদের পায়ে নতুন রেকর্ড হয়েছে এ বারের প্রতিযোগিতায়।

Advertisement

৩২ দেশের বদলে এ বার বিশ্বকাপে খেলছে ৪৮ দেশ। ফলে ম্যাচের সংখ্যা বেশি। গত বার পর্যন্ত যেখানে মোট ৬৪ ম্যাচ খেলা হয়েছিল, এ বার সেই সংখ্যা ১০৪। শুধু গ্রুপ পর্বেই রয়েছে ৭২টি ম্যাচ। তার মধ্যে ৬০টি ম্যাচ হয়েছে।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তবে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় গোলের সংখ্যা বাড়েনি। গত বার কাতারে ৬৪ ম্যাচে মোট ১৭২টি গোল হয়েছিল। এ বার ৫৯তম ম্যাচেই তা ভেঙে গিয়েছে। তুরস্কের বিরুদ্ধে আমেরিকার অস্টন ট্রাস্টি প্রতিযোগিতার ১৭৩তম গোল করেছেন। সেই ম্যাচে আরও চারটি গোল হয়েছে। প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় এখনও পর্যন্ত মোট ১৭৭টি গোল হয়েছে এ বারের প্রতিযোগিতায়।

এই প্রসঙ্গে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “কাতারের ১৭২ গোলের রেকর্ড টপকে গিয়েছে এ বারের বিশ্বকাপ। বোঝা যাচ্ছে, কতটা আক্রমণাত্মক ফুটবল হচ্ছে। এ বারের বিশ্বকাপ কেউ ভুলতে পারবে না।” এখনও ৪৪টি ম্যাচ বাকি। অর্থাৎ, এই গোলের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ কল্পনা করতে পারছে না।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গোলের তালিকায় সকলের উপরে লিয়োনেল মেসি। ইতিমধ্যেই পাঁচটি গোল করে ফেলেছেন তিনি। দ্বিতীয় স্থানে ফ্রান্সের কিলিয়ান এমবাপে, ব্রাজ়িলের ভিনিসিয়াস জুনিয়র ও নরওয়ের আর্লিং হালান্ড। তিন তারকা চারটি করে গোল করেছেন। তিনটি করে গোল রয়েছে জার্মানির ডেনিজ় উন্ডাভ, সুইৎজ়ারল্যান্ডের জোহান মাঞ্জাম্বি, নেদারল্যান্ডসের ব্রায়ান ব্রবি, ব্রাজ়িলের ম্যাথিয়াস কুনহা, মরক্কোর ম্যাথিয়াস কুনহা ও কানাডার জোনাথন ডেভিডের। ২০ জন ফুটবলার দু’টি করে গোল করেছেন। ফলে বোঝাই যাচ্ছে, গোলের নিরিখে এ বারের বিশ্বকাপ কোথায় এগোচ্ছে।

Advertisement
আরও পড়ুন