Suvendu Adhikari Ancestral Home

মুখ্যমন্ত্রী শুভেন্দুর পূর্বপুরুষের শিকড় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে, ৫০০ বছর আগের সম্পর্ককে ফের কাছে টানতে চাইছে কুকরা গ্রাম

শ্রীচৈতন্যদেব রাঢ় পরিক্রমা শেষে ওড়িশার পথে যাওয়ার সময় তাঁর পূর্বপুরুষদের একজন সঙ্গী হন। পরে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে তিনি অধিকারী উপাধি লাভ করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০১:১৭
কুকরা গ্রামের একটি মন্দির।

কুকরা গ্রামের একটি মন্দির। —নিজস্ব চিত্র।

পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে উচ্ছ্বসিত অধিকারী পরিবারের পৈতৃক ভিটে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কুকরা গ্রামের বাসিন্দারা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০০ বছর আগে কুকুরা গ্রামের বর্ধিষ্ণু চক্রবর্তী পরিবারের একটি অংশ মেদিনীপুরে চলে যান। পরবর্তীকালে তাঁরা অধিকারী উপাধি গ্রহণ করেন এবং সেখানেই বসবাস শুরু করেন। সেই পরিবারেরই উত্তরসূরি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু।

সেখানকার ইতিহাসবিদ সর্বজিৎ যশ জানান, শুভেন্দু অধিকারীর পরিবার মূলত চক্রবর্তী উপাধিধারী সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবার ছিল। শ্রীচৈতন্যদেব রাঢ় পরিক্রমা শেষে ওড়িশার পথে যাওয়ার সময় তাঁর পূর্বপুরুষদের একজন সঙ্গী হন। পরে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে তিনি অধিকারী উপাধি লাভ করেন। পরবর্তীকালে সেটিই তাঁদের পদবি হয়ে ওঠে।

শুভেন্দুর সাফল্যে খুশি ৫০০ বছর আগের বর্ধিষ্ণু চক্রবর্তীর পরিবারের বর্তমান উত্তরসূরী বিশ্বরূপ চক্রবর্তী। তিনি বর্তমান মুখ্যমন্ত্রীকে একবার ওই গ্রামে ঘুরে যাওয়ার আবেদন জানিয়েছেন। তিনি আরও জানান, গ্রামের মানুষ মুখ্যমন্ত্রীর হাতে কবি ঘনরাম চক্রবর্তীর অসমাপ্ত সংগ্রহশালার উন্নয়নের কথা জানাবেন যা ভবিষ্যতে গবেষক ও শিক্ষার্থীদের জন্য আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

Advertisement
আরও পড়ুন