Asansol ED Raid

আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে প্রচুর টাকা উদ্ধার করল ইডি, বস্তা নিয়ে হাজির এসবিআইয়ের আধিকারিকেরা

ভোর সাড়ে ৬টা নাগাদ কলকাতা থেকে ইডি তিনটি গাড়ি করে জামুড়িয়ায় পৌঁছোয়। তল্লাশি শুরু হয় পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশের বাড়িতে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৪
Asansol ED Raid

জামুড়িয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এসবিআইয়ের এক আধিকারিক। হাতে বস্তা। —নিজস্ব ছবি।

সকাল থেকে কলকাতা, দুর্গাপুর, আসানসোলের মতো জায়গায় সকাল থেকে ইডি হানা চলছে। মঙ্গলবার বালি এবং কয়লা পাচার মামলার তদন্তে নেমে ব্যবসায়ী রাজেশ বনসলের বাড়িতে বস্তা নিয়ে পৌঁছোলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে ওই ব্যবসায়ীর বাড়িতে। ওই টাকার উৎস সম্পর্কে সঠিক কোনও তথ্য দিতে পারেননি ব্যবসায়ী।

Advertisement

দুপুরে দেখা যায়, বস্তা হাতে গাড়ি থেকে নামছেন এসবিআই-র কর্তারা। ভোর সাড়ে ৬টা নাগাদ কলকাতা থেকে ইডি তিনটি গাড়ি করে জামুড়িয়ায় পৌঁছোয়। তল্লাশি শুরু হয় পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশের বাড়িতে।

ব্যবসায়ীর দুই পুত্র সুমিত বনসল এবং অমিত বনসলের বাড়িতেও তল্লাশি চলে। সেখানে কী কী নথি বা তথ্য পাওয়া গিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। অন্য দিকে, জামুড়িয়ার পাঞ্জাবি মোড়ে একটি হার্ডঅয়্যারের দোকান এবং একটি গুদামেও হানা দিয়েছেন ইডি আধিকারিকেরা। জামুড়িয়া হাটতলা এলাকার বনসল হার্ডঅয়্যার নামের দোকানেও তল্লাশি চলছে। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুর সিটি সেন্টারের বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পান্ডবেশ্বরের নবগ্রাম এবং দুর্গাপুরের একটি ঠিকানাতেও তল্লাশি চলছে।

Advertisement
আরও পড়ুন