RG Kar Case

সময় দেওয়া যাচ্ছে না! আরজি কর-কাণ্ডে নির্যাতিতার পরিবারের করা মামলা থেকে অব্যাহতি নিল বিচারপতি বসাকের বেঞ্চ

ডিভিশন বেঞ্চের বিচারপতিদের অনেক সময় সার্কিট বেঞ্চেও যেতে হচ্ছে শুনানির জন্য। সে কথাও উল্লেখ করেন বিচারপতি বসাক। ফলে সময়ের অভাবের জন্য মামলাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ২১:৪৬
আরজি কর-কাণ্ডে নির্যাতিতার পরিবারের করা মামলা থেকে অব্যাহতি নিল বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ।

আরজি কর-কাণ্ডে নির্যাতিতার পরিবারের করা মামলা থেকে অব্যাহতি নিল বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ। — প্রতীকী চিত্র।

আরজি করে নির্যাতিতার পরিবারের করা মামলা থেকে অব্যাহতি নিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতি জানান, এই মামলায় আদালত সময় দিতে পারছে না। পরিবারের তরফ থেকে মামলার তাড়াতাড়ি শুনানির জন্য আবেদন করা হচ্ছে। কিন্তু এই আদালতের কাছে মামলাটির পূর্ণাঙ্গ শুনানির জন্য সময় বার করা সম্ভব হচ্ছে না।

Advertisement

পাশাপাশি ডিভিশন বেঞ্চের বিচারপতিদের অনেক সময় সার্কিট বেঞ্চেও যেতে হচ্ছে শুনানির জন্য। সে কথাও উল্লেখ করেন বিচারপতি বসাক। ফলে সময়ের অভাবের জন্য মামলাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ।

২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ এবং খুন করা হয় এক চিকিৎসক-ছাত্রীকে। ওই ঘটনায় গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। প্রথমে ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশ। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকেও গ্রেফতার করে পুলিশ। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই। কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিককে হেফাজতে নেয় তারা।

পরবর্তী সময়ে শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। তাতে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়ের নামই উল্লিখিত ছিল। তাঁকে ইতিমধ্যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত। কিন্তু সিবিআইয়ের তদন্ত নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা।

Advertisement
আরও পড়ুন