ভবানীপুরের হরিশ পার্কে ছোটদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। — নিজস্ব চিত্র।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ষখন সোনারপুরে গিয়ে আক্রান্ত, তখন অভিষেকের পাড়ায় স্থানীয় মানুষ ও শিশুদের সঙ্গে আলাপচারিতা সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের বিধায়ক হিসেবে হরিশ পার্ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই মতোই পার্ক সাফ-সুতরো করে নবরূপে খুলে দেওয়া হল শনিবার। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘ওই পার্ক দখল হয়ে গিয়েছিল। ভাইপো-র বাহিনীর ভয়ে কেউ কথা বলতে পারত না। এখন আবার বাচ্চারা খেলাধুলো করবে, প্রবীণেরা বসবেন, ঘুরবেন। সব এলাকায় শান্তিতে মানুষ থাকুন, এটাই আমরা চাই।’’