West Bengal Public Service Commission

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

লোক ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেবল রায়কে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩১
Governor CV Ananda Bose appointed a new chairman and members to the West Bengal Public Service Commission

সিভি আনন্দ বোস। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার লোক ভবনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের সংবিধানের ৩১৬ (১) অনুচ্ছেদ অনুসারে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যপদে একাধিক নিয়োগ করা হয়েছে। রাজ্যপাল এই নিয়োগের অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

লোক ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেবল রায়কে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে কমিশনের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দিগন্ত বাগচি এবং বর্ণালী মুখোপাধ্যায়। নিয়োগগুলি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। লোক ভবনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংবিধানের বিধান মেনে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই এই নিয়োগ করা হয়েছে। কমিশনের কাজকর্ম আরও স্বচ্ছ, দক্ষ ও গতিশীল করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করছেন রাজ্যপাল। নতুন দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট পদাধিকারীরা সংবিধানসম্মত শপথ গ্রহণ করবেন বলেই মনে করছে লোক ভবন। কমিশনের ভবিষ্যৎ কাজের অগ্রাধিকার হিসেবে সময়মতো নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা, মেধাভিত্তিক মূল্যায়ন জোরদার করা এবং প্রার্থীদের স্বার্থরক্ষায় প্রযুক্তিগত ভাবে উদ্যোগী হওয়ার উপর গুরুত্ব দেওয়া হতে পারে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্তদের হাত ধরে দীর্ঘ দিনের বকেয়া থাকা নিয়োগপ্রক্রিয়াগুলিতেও গতি আসার সম্ভাবনা রয়েছে। রাজ্য জুড়ে চাকরিপ্রার্থীদের মধ্যে এই নিয়োগকে ঘিরে আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রাজ্যের বিভিন্ন সরকারি পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা, সাক্ষাৎকার ও নির্বাচনপ্রক্রিয়া পরিচালনা করে। ফলে কমিশনের শীর্ষপদে নতুন নেতৃত্ব ও সদস্যদের অন্তর্ভুক্তি প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Advertisement
আরও পড়ুন