আর এন রবি। — ফাইল চিত্র।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে বৈঠকে বসতে চলেছেন আচার্য তথা রাজ্যপাল আর এন রবি। সব কিছু ঠিক থাকলে ২০ জুলাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ওই বৈঠক হবে। উত্তরবঙ্গের সব বিশ্ববিদ্যালয়গুলিকে ডাকা হচ্ছে। ২ জুন কলকাতায় লোকভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন আচার্য। দ্বিতীয় দফায় এই বৈঠক হবে। বৈঠকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার-সহ তিন প্রতিনিধির যোগ দেওয়ার কথা। আয়োজনের দায়িত্বে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন বিকাশচন্দ্র পাল এবং জয়েন্ট রেজিস্ট্রার স্বপন রক্ষিত।