Liluah Boy Sank

অজান্তে নর্দমায় পা, লিলুয়ার পাঁকে তলিয়ে গেল ১৫ বছরের কিশোর! উদ্ধারের চেষ্টা চলছে সেই সকাল থেকে

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে হাওড়ার লিলুয়া থানার বেলগাছিয়া ভাগাড় এলাকায় অভিষেক রাও ওরফে কালু নামে এক কিশোর বন্ধুদের সঙ্গে একটা জায়গায় বসে গল্প করছিল। সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফেরার সময় পা পিছলে একটি গভীর গর্তে পড়ে যায় সে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৬:৪২
১৫ বছরের অভিষেককে উদ্ধারের চেষ্টা চলছে সকাল থেকে।

১৫ বছরের অভিষেককে উদ্ধারের চেষ্টা চলছে সকাল থেকে। —নিজস্ব চিত্র।

হাওড়ার লিলুয়ায় দুর্ঘটনা। নর্দমার পাঁকে তলিয়ে গেল ১৫ বছরের এক কিশোর। তার খোঁজে কয়েক ঘণ্টা ধরে বিপর্যয় মোকাবিলা দফতর এবং পুলিশ তল্লাশি চালাচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে হাওড়ার লিলুয়া থানার বেলগাছিয়া ভাগাড় এলাকায় অভিষেক রাও ওরফে কালু নামে এক কিশোর বন্ধুদের সঙ্গে একটা জায়গায় বসে গল্প করছিল। সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফেরার সময় পা পিছলে একটি গভীর গর্তে পড়ে যায় সে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়লেও বিফল হন। খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা যান। বিকেল পর্যন্ত ছেলেটির খোঁজ মেলেনি।

২০২৫ সালের ১২ মার্চ বেলগাছিয়া পাম্পিং স্টেশনের জলের পাইপ ফেটে যাওয়ার ফলে ওই এলাকায় বড়সড় বিপর্যয় ঘটে। হাওড়া শহর এলাকায় জল সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ে। সেই সময় জানা গিয়েছিল, পরিত্যক্ত পাম্পিং হাউসের নীচে একটি ড্রেন রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, অভিষেক সেই ড্রেনের জলে তলিয়ে গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন জেলা পুলিশ-প্রশাসনের পদস্থ কর্তারা। যুদ্ধকালীন তৎপরতায় নিখোঁজ কিশোরকে খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে।

ঘটনাস্থলে গিয়েছিলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষও। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Advertisement
আরও পড়ুন