Udaynarayanpur case

উদয়নারায়ণপুরের সেই সিভিক ভলান্টিয়ারের ১৪ দিনের জেল হেফাজত! কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হন

অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে বুধবার পুলিশ গ্রেফতার করে। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে হাজির করানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ২০:৩৯
Civic volunteer sent to jail in Udaynarayanpur case

—প্রতীকী ছবি।

হাওড়ার উদয়নারায়ণপুর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে হাজির করানো হয়। ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনার জেরে আত্মঘাতী হয় ওই কিশোরী।

Advertisement

অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে বুধবার পুলিশ গ্রেফতার করে। পেঁড়ো থানায় নিযুক্ত ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে পুলিশ পকসো ধারা এবং আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নির্যাতিতা কিশোরী তার মায়ের সঙ্গে আমতায় কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিল। অভিযোগ, সেখানেই তাকে হেনস্থা করে ওই সিভিক ভলান্টিয়ার।

বুধবার সকালে ঘর থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা দোষী সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতারের দাবি জানিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। কিশোরীর পরিবারের পক্ষ থেকে পেঁড়ো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

Advertisement
আরও পড়ুন