Criminals Arrested

লিলুয়া পুলিশর হাতে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

এলাকায় বলপূর্বক জমিদখল থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০১:৫৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

হাওড়া সিটি পুলিশের দুষ্কৃতী দমন অভিযানে ফের সাফল্য। লিলুয়া থানার পুলিশের হাতে ধরা পড়লেন দুই জন। ধৃতদের নাম রঞ্জিত কর্মকার (লালু) এবং রাজবীর সিং (ঘেঁটু)। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। ধৃতেরা দু'জন‌ই তৃণমূল ঘনিষ্ট বলে পরিচিত। এলাকায় বলপূর্বক জমিদখল থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে হাওড়া সিটি পুলিশের তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু হয়। এলাকায় কোনও রকম ভোট-পরবর্তী হিংসা এবং অশান্তি এড়াতে তৎপর হয়েছে হাওড়া সিটি পুলিশ।

Advertisement
আরও পড়ুন