Sanitation Worker Death

শ্রীরামপুরে ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত ঠিকা শ্রমিক! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও দু’জন

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্রীরামপুরের রাম-সীতা লেনে ভূগর্ভস্থ নর্দমায় কেএমডিএর জল প্রকল্পের কাজ চলছিল। সেখানে ম্যানহোলে নেমে পরিষ্কারের কাজ করছিলেন ঠিকাদারের নিযুক্ত কয়েক জন শ্রমিক।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৭:২২

— প্রতীকী চিত্র।

হুগলির শ্রীরামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ম্যানহোল পরিষ্কার করার সময় বৃহস্পতিবার মৃত্যু হল এক শ্রমিকের। অসুস্থ অন্য দুই কর্মী। দমকল এবং স্থানীয়েরা তিন জনকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান। সেখানে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃতের নাম শেখ মুস্তফা। তাঁর বয়স ৩৪ বছর। অন্য দুই শ্রমিকের চিকিৎসা চলছে।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্রীরামপুরের রাম-সীতা লেনে ভূগর্ভস্থ নর্দমায় কেএমডিএর জল প্রকল্পের কাজ চলছিল। সেখানে ম্যানহোলে নেমে পরিষ্কারের কাজ করছিলেন ঠিকাদারের নিযুক্ত কয়েক জন শ্রমিক। সূত্রের খবর, বৃহস্পতিবার কাজের সময় এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে গিয়ে আরও দু’জন অসুস্থ হয়ে পড়েন। তিন জনকেই উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা জানান, কেএমডিএর কাজ চলছিল। তিন জন ঠিকা শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। এক জনের মৃত্যু খুবই মর্মান্তিক। মৃতের বাড়ি মহেশতলা থানা এলাকায়।

Advertisement
আরও পড়ুন