Manoj Tiwary

প্রাক্তন মন্ত্রী এবং ক্রিকেটার মনোজের অফিসে ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধারের অভিযোগ, মিলল প্রচুর ত্রাণসামগ্রীও

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার হাওড়ায় ৫০ নম্বর ওয়ার্ড এলাকায় প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মণ্ডলের গোডাউনে প্রচুর ত্রাণসামগ্রী মিলেছে। সেখানে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৭:০৭
এ বার বিতর্কে মনোজ তিওয়ারি।

এ বার বিতর্কে মনোজ তিওয়ারি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ বার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির অফিস এবং পার্শ্ববর্তী ক্লাব থেকে উদ্ধার প্রচুর পরিমাণ সরকারি ত্রাণ। শুক্রবার এ নিয়ে শোরগোল হাওড়ার বালিটিকুরি এলাকায়। সরকারি ত্রিপল, কম্বল এবং অন্যান্য সামগ্রীও মিলেছে। এ ছাড়া জমিজমা সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র এবং দলিলও মিলেছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, মনোজের অফিসের টেবিলের ড্রয়ার থেকে কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে। যদিও এই পুরো ঘটনায় মনোজের প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার হাওড়ায় ৫০ নম্বর ওয়ার্ড এলাকায় প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মণ্ডলের গোডাউনে প্রচুর ত্রাণসামগ্রী মিলেছে। সেখানে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। তার পরে দাশনগর-কাশীপুর এলাকায় মনোজের ঘনিষ্ঠ তৃণমূল নেতা বিপ্লব দে-র বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। কারণ, ওই নেতা যে ক্লাবের সঙ্গে যুক্ত, সেখান থেকে ত্রাণসামগ্রী মেলে। তা ছা়ড়াও ছুরি, তরোয়াল, হকিস্টিক ইত্যাদি পাওয়া যায় বলে দাবি।

এ নিয়ে প্রতিক্রিয়ার জন্য মনোজের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। অন্য দিকে, ত্রিলোকেশ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন ‘‘এই সমস্ত ত্রাণ যে মজুত রয়েছে, তা প্রশাসনকে আগেই জানানো হয়েছিল।’’ তাঁর অভিযোগ, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটা করা হচ্ছে। পাল্টা বিজেপি নেতা মনোজ গোস্বামী বলেন, ‘‘সাধারণ মানুষকে ত্রাণ বিলি না করে বেআইনি ভাবে খোলাবাজারে বিক্রি করার জন্য সেগুলো মজুত করা হয়েছিল।’’ তিনি আরও অভিযোগ করেন, ‘‘প্রাক্তন মন্ত্রীর অফিসে কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে।’’

Advertisement
আরও পড়ুন