Indigo Flight Accident

কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর বিমানে গাড়ির ধাক্কা! অক্ষত যাত্রীরা

বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার রাতে ৫১ নম্বর বে-তে দাঁড়িয়েছিল ইন্ডিগোর একটি বিমান। কিছুটা দূরে ছিল বিমানবন্দরের ক্যান্টিন। সেখানে ছিল কেটারিং-এর গাড়ি। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই বিমানের ইঞ্জিনে ধাক্কা মারে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০২:৩০

ছবি: সংগৃহীত।

কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা। মঙ্গলবার রাতে ৫১ নম্বর বে-তে দাঁড়িয়েছিল ইন্ডিগোর একটি বিমান। সেখানেই আচমকা কেটারিং-এর একটি গাড়ি এসে ওই বিমানের ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় কেউ আহত হননি বলে খবর। বিমানবন্দরের কর্মীদের তৎপরতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই ঘটনায় বিমানের ইঞ্জিন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার রাতে ৫১ নম্বর বে-তে দাঁড়িয়েছিল ইন্ডিগোর একটি বিমান। কিছুটা দূরে ছিল বিমানবন্দরের ক্যান্টিন। সেখানে ছিল কেটারিং-এর গাড়ি। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই বিমানের ইঞ্জিনে ধাক্কা মারে। যাত্রীরা নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে কলকাতা বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটে। ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় বলে খবর। বেশ কিছুটা অংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলকে। তবে তার আগেই, বিমানবন্দরের কর্মীদের তৎপরতায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছিল বলে খবর।

Advertisement
আরও পড়ুন