Kolkata Police

সার্জেন্টের বদলি, ক্ষোভ

মৌখিক নির্দেশে আচমকা এই বদলি বলেই খবর। ট্র্যাফিক সার্জেন্টের আচমকা বদলিতে ক্ষোভ ছড়িয়েছে পুলিশের নিচুতলায়। লালবাজার যদিও কারণ জানায়নি। সূত্রের খবর, সম্প্রতি ওই পুলিশকর্মী দেশপ্রিয় পার্কের কাছে ডিউটি করছিলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৮:৫২

—প্রতীকী চিত্র।

বদলি করা হল কলকাতা পুলিশের সাউথ-ইস্ট ট্র্যাফিক গার্ডের এক সার্জেন্টকে। তাঁকে ট্র্যাফিক গার্ড থেকে সরাসরি লালবাজারে ডিআরও-তে পাঠানো হয়েছে বলে খবর।

মৌখিক নির্দেশে আচমকা এই বদলি বলেই খবর। ট্র্যাফিক সার্জেন্টের আচমকা বদলিতে ক্ষোভ ছড়িয়েছে পুলিশের নিচুতলায়। লালবাজার যদিও কারণ জানায়নি। সূত্রের খবর, সম্প্রতি ওই পুলিশকর্মী দেশপ্রিয় পার্কের কাছে ডিউটি করছিলেন। রাতে ডিউটির সময়ে একটি গাড়ি থামান। সেই গাড়িতে ছিলেন পুলিশ ওয়েলফেয়ার কমিটির এক কর্তার ছেলে। গাড়ি থামানোয় কর্তব্যরত পুলিশকর্মীর সঙ্গে প্রভাবশালীর ছেলের বচসা হয়। এই ঘটনাই বদলির কারণ হিসেবে দেখছেন নিচুতলার পুলিশকর্মীদের একাংশ।

কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক রুহুল আমিন আলি বলেন, ‘‘আমাদের কাছে কেউ অভিযোগ করেননি। যদি আসে, অবশ্যই পুলিশের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’ কলকাতা ট্র্যাফিক পুলিশের ডিসি-কে ফোন ও মেসেজ করা হলেও উত্তর মেলেনি।

আরও পড়ুন