Sona Pappu

সোনা পাপ্পুকে এ বার তলব করল ইডি! বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিলেন আধিকারিকেরা

গত বুধবার সাতসকালে বালিগঞ্জের ফার্ন রোডে সোনা পাপ্পুর বাড়িতে যায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর, তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়াও, দামি গাড়ি, এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয় পাপ্পুর বাড়ি থেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১২:২৫
ED summons Sona Pappu for questioning

(বাঁ দিকে) সোনা পাপ্পু এবং তাঁর বাড়ি (ডান দিকে)। — ফাইল চিত্র।

দিন চারেক আগে বালিগঞ্জে তাঁর বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকেরা। এ বার কসবা এলাকার সেই ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে তলব করল ইডি। আগামী সপ্তাহে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

গত বুধবার সাতসকালে বালিগঞ্জের ফার্ন রোডে সোনা পাপ্পুর বাড়িতে যায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর, তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়াও, দামি গাড়ি, এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয় পাপ্পুর বাড়ি থেকে। সূত্রের খবর, সেই সূত্র ধরে সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে ইডি।

কিছু দিন আগে রবীন্দ্র সরোবর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাতে সোনা পাপ্পুর নাম জড়িয়েছিল। কিন্তু এখনও পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি। গোলপার্কে দুই গোষ্ঠীর ওই সংঘর্ষ নিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়ায় বার বার উঠে এসেছে সোনা পাপ্পুর দলবলের নাম। বিরোধীরা সোনা পাপ্পুর গ্রেফতারির দাবিতে সরব হন। সম্মিলিত ভাবে বিরোধীদের দাবি, সোনা পাপ্পু দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার এবং দক্ষিণ কলকাতার এক মেয়র পারিষদের ‘ঘনিষ্ঠ’। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে দক্ষিণ কলকাতার তৃণমূলের একাংশ। ঘটনাচক্রে, দেবাশিসকে একটি জমি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি।

বুধবার ইডি যখন তাঁর বাড়িতে তল্লাশি চালায়, তখন সেখানে ছিলেন না সোনা পাপ্পু। বর্তমানে তিনি কোথায় আছেন, তা স্পষ্ট নয়। এ বার তাঁকে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হল। তবে তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে অনেকের সংশয় রয়েছে।

Advertisement
আরও পড়ুন