Khadya Bhawan

খাদ্যভবনের ভিতরে পাঁচতলা থেকে নীচে পড়ে গেলেন এক অফিসার! নিয়ে যাওয়া হল এসএসকেএমে

আধিকারিকের মাথায়, চোখে, মুখে আঘাত লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কী ভাবে তিনি পড়ে গেলেন, তা স্পষ্ট নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৩:৫৫
খাদ্যভবন।

খাদ্যভবন। — ফাইল চিত্র।

খাদ্য ভবনের ভিতরে পাঁচতলা থেকে নীচে পড়ে গেলেন এক নোডাল অফিসার। সোমবার তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। খাদ্য বিপণন দফতরের ওই যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিকের নাম ইন্দ্রদেব ভট্টাচার্য। তাঁর মাথায়, চোখে, মুখে আঘাত লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কী ভাবে তিনি পড়ে গেলেন, তা যদিও স্পষ্ট নয়।

Advertisement

ইন্দ্রদেবের বাড়ি ভবানীপুরে। তাঁর বয়স ৫১ বছর। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সোমবার সকালে তিনি খাদ্য ভবনে ছ’তলায় উঠছেন। কেন উঠেছেন, তা স্পষ্ট নয়। ইন্দ্রদেবের দফতর ছিল পাঁচতলায়। ছ’তলা থেকে তিনি পড়ে যান। আত্মহত্যার চেষ্টা করেছিলেন, না কি দুর্ঘটনা, তা স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে কাজ শুরু হওয়ার কিছু পরেই তাঁরা একটি শব্দ পান। ছুটে গিয়ে দেখেন এক তলায় এক জন পড়ে গিয়েছেন। কী ভাবে তিনি পড়ে গেলেন, তা জানা যায়নি। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনার সময়ে খাদ্য ভবনের একতলায় বসেছিলেন দফতরের গাড়িচালক অজয় দাস। তিনি বলেন, ‘‘আমরা বসেছিলাম নীচে, দেখলাম উপর থেকে পড়লেন। তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। সে সময় জ্ঞান ছিল না।’’

Advertisement
আরও পড়ুন