Golpark Chaos

গোলপার্ক-কাণ্ড: পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় সাত অভিযুক্তকে আবার হেফাজতে নিলেন তদন্তকারীরা

এফআইআর দায়েরের পর ঘটনার তদন্তে নেমে দফায় দফায় মোট ২৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে তাঁদের মধ্যে ১৭ জনকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৪
Police shown arrest several accused in Golpark case

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

গোলপার্কে তাণ্ডবের সময় পুলিশের গাড়িতে ভাঙচুর, কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় সাত অভিযুক্ত পুলিশের জালে। সোমবার গ্রেফতারি দেখিয়ে আবার তাঁদের হেফাজতে নিল পুলিশ। ১৯ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

গত ১ ফেব্রুয়ারি কলকাতায় রবীন্দ্র সরোবর থানা এলাকার গোলপার্কে কাঁকুলিয়া রোডে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষের ঘটনায় রবীন্দ্র সরোবর থানায় বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়। এর মধ্যে পুলিশের গাড়িতে হামলার জন্য একটি স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ। সেই মামলাতেই সাত জনকে পুলিশ হেফাজতে পাঠানো হল।

এফআইআর দায়েরের পর ঘটনার তদন্তে নেমে দফায় দফায় মোট ২৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে তাদের মধ্যে ১৭ জনকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত। তবে সে দিনের ঘটনায় বার বার স্থানীয়দের অভিযোগে উঠে এসেছে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের নাম। অভিয়োগ তাঁর দলবলই গোলমাল করেছিল। স্থানীয়দের দাবি, ব্যবসায়ী বাপি হালদারের গোষ্ঠীর সঙ্গে গোলমাল বেধেছিল সোনা পাপ্পুর দলবলের।

স্থানীয়দের একাংশ বার বার এই ঘটনায় পাপ্পুর গ্রেফতারির দাবি জানান। তবে তিনি এখনও অধরা।

Advertisement
আরও পড়ুন