Kolkata Police

প্রবীণ, বিশেষ ভাবে সক্ষমেরাও সহজে থানায় গিয়ে জানাতে পারবেন অভিযোগ! বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার ৮০টি থানার মধ‍্যে ২৫টিতে র‍্যাম্প রয়েছে। বাকি ৫৫টির মধ‍্যে ৩৫টিতে র‌্যাম্প তৈরির কাজ শেষ হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৬
শ্যামপুকুর থানার প্রবেশপথে চলছে র‌্যাম্প তৈরির কাজ।

শ্যামপুকুর থানার প্রবেশপথে চলছে র‌্যাম্প তৈরির কাজ। — নিজস্ব চিত্র।

প্রবীণ বা বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরাও যাতে সহজেই থানায় পৌঁছে অভিযোগ জানাতে পারেন, এ বার সে দিকেই নজর দিল কলকাতা পুলিশ। নতুন কমিশনার সুপ্রতিম সরকারের নির্দেশে কলকাতার সব থানায় র‍্যাম্প তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বার থেকে সব থানার প্রবেশপথে থাকবে ঢালু পাটাতন, যা দিয়ে হুইল চেয়ারে চেপে সহজে ভিতরে প্রবেশ করতে পারবেন বয়স্ক এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার ৮০টি থানার মধ‍্যে ২৫টিতে র‍্যাম্প রয়েছে। বাকি ৫৫টির মধ‍্যে ৩৫টিতে র‌্যাম্প তৈরির কাজ শেষ হয়েছে। বাকি ২০টিতে কাজ চলছে। মনে করা হচ্ছে, প্রবীণ এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরাও প্রয়োজনে যাতে নিজে গিয়ে অভিযোগ জমা করতে পারেন, তা নিশ্চিত করতে চাইছে কলকাতা পুলিশ।

অনেক সময়ই বৃদ্ধ বা বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা থানায় গিয়ে সমস্যায় পড়েন। প্রবেশপথে সিঁড়ি থাকার কারণে কারও সাহায্য ছাড়া ভিতরে প্রবেশ করতে পারেন না। এ বার তাঁদের কথা ভেবেই উদ্যোগী হল কলকাতা পুলিশ। আইনি অধিকার থেকে কোনও শহরবাসীকে যাতে বঞ্চিত হতে না হয়, সে দিকেই নজর দিল তারা।

Advertisement
আরও পড়ুন