Suicide

গুজরাতের তিন ব্যবসায়ীর কথায় বিনিয়োগ করেও মেলেনি টাকা! চুঁচুড়ায় আত্মঘাতী ব্যবসায়ী

চুঁচুড়ার রবীন্দ্র নগরের বাসিন্দা রিপন আগে কাপড়ের ব্যবসা করতেন। মহারাষ্ট্রে তাঁর ব্যবসা ছিল। গুজরাটে তিন ব্যবসায়ীর সঙ্গে পরিচয়ের সুবাদে ২০২১ সালে সুপারির ব্যবসায় টাকা বিনিয়োগ করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২২:৫১

— প্রতীকী চিত্র।

চুঁচুড়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী ৫২ বছরের ব্যবসায়ী। পরিবার সূত্রে জানা গিয়েছে, কাপড়ের ব্যবসায় যে লাভ করেছিলেন, তা বিনিয়োগ করেছিলেন সুপারির ব্যবসায়। টাকার অঙ্ক প্রায় ২ কোটি টাকা। অভিযোগ, গুজরাটের তিন ব্যবসায়ীর থেকে সেই টাকা ফিরে পাননি। তার পরেই চরম পদক্ষেপ করেন রিপন হালদার নামে ওই ব্যবসায়ী।

Advertisement

চুঁচুড়ার রবীন্দ্র নগরের বাসিন্দা রিপন আগে কাপড়ের ব্যবসা করতেন। মহারাষ্ট্রে তাঁর ব্যবসা ছিল। গুজরাটে তিন ব্যবসায়ীর সঙ্গে পরিচয়ের সুবাদে ২০২১ সালে সুপারির ব্যবসায় টাকা বিনিয়োগ করেন। অভিযোগ, ওই তিন ব্যবসায়ী প্রথম প্রথম ভালো ব্যবহার করতেন। তবে পরে তাঁদের আচরণ বদলে যায়। ব্যবসা থেকে লাভ না পেয়ে টাকা ফেরত চাইতে থাকেন রিপন। যদিও ওই তিন অংশীদার টাকা ফেরাননি।

বৃহস্পতিবার পোলবার মহেশপুরে সুপারি কারখানার সামনে কীটনাশক খেয়ে নেন রিপন। তাঁকে প্রথমে চুঁচুড়া হাসপাতাল, পরে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়য়েছে। মৃত্যুর আগে জবানবন্দিতে পুলিশকে ওই দিন জনের নাম বলে যান তিনি। প্রৌঢ়ের স্ত্রী মুক্তি হালদার বলেন, ‘‘আমাদের নিঃস্ব করে ছেড়েছে। বিচার চাই।’’ স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা বিদ্যুৎ বিশ্বাস বলেন, থানায় এফআইআর করা হবে।

Advertisement
আরও পড়ুন