—প্রতিনিধিত্বমূলক ছবি।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেছোগ্রামে আবগারি দফতরের তৎপরতায় ধরা পড়লেন পাঁচ চোলাই মদের ব্যবসায়ী। ওই পাঁচ জনই মহিলা। তাঁদের কাছে প্রায় ১০০ লিটার চোলাই মদ এবং বেশ কয়েকটি দেশি মদের বোতল উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে ওই মহিলারা সাধারণ যাত্রীর মতো বাসে যাতায়াত করতেন। কিন্তু তাঁদের সঙ্গে থাকত ব্যাগ এবং বস্তাভর্তি চোলাই মদ। ব্যবসা করার জন্য মেছোগ্রামে একটি ডেরায় যেতেন।
গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দফতরের আধিকারিকেরা ওই পাঁচ জন মহিলাকে আটকান মঙ্গলবার। তাঁদের হাতে থাকা ব্যাগ থেকে চোলাই মদ মেলে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আবগারি দফতরের আধিকারিকেরা জানতে পারেন, মেছোগ্রামে বাস থেকে নেমে চোলাই মদ নিয়ে যাওয়া হত কাছাকাছি একটি জায়গায়। তাঁদের কাছ থেকে মোটামুটি ১০০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। পাঁচ জনকেই গ্রেফতার করা হয়েছে।