Viral Video

প্রেমিকের সঙ্গে ভিডিয়োকল, ধরা পড়ে জেল খাটান স্বামীকেই! আবার প্রেমিক-সহ ধরা পড়ে মার খেলেন বধূ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ওই ভিডিয়োয় দাবি, আট মাস আগে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের কয়েক দিনের মধ্যেই এক পুরুষের সঙ্গে ভিডিয়োকলে গোপন কথা বলার সময় স্ত্রীকে ধরেন ওই যুবক। কিন্তু ফল উল্টো হয়। স্বামীকে হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যান বধূ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৮:২৮
Video shows brawl between man and woman in a garden over extra marital affair

ছবি: এআই সহায়তায় তৈরি।

বিয়ের মাত্র আট মাসের মাথায় পার্কের মধ্যে স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে হাতেনাতে ধরলেন যুবক। চলল মারধর। এসে জুটলেন যুবকের পরিবারের সদস্যেরাও। শুরু হল তুমুল হইহট্টগোল। তেমনই দাবি করে একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল ওই ভিডিয়োয় দাবি, আট মাস আগে বিয়ে হয় ওই দম্পতির। বিয়ের কয়েক দিনের মধ্যেই এক পুরুষের সঙ্গে ভিডিয়ো কলে গোপন কথা বলার সময় স্ত্রীকে ধরেন ওই যুবক। কিন্তু ফল উল্টো হয়। স্বামীকে হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যান বধূ। স্বামীর বিরুদ্ধে ‘মিথ্যা’ এফআইআরও দায়ের করেন। ২৫ দিন জেল খাটতে হয় যুবককে। সম্প্রতি দিল্লির একটি পার্কে ওই একই পুরুষের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর সময় আবার বধূকে হাতেনাতে ধরে ফেলেন তাঁর স্বামী। মারধর করেন। স্বামীর পরিবারের সদস্যেরা উপস্থিত হলে বিশৃঙ্খলা আরও বাড়ে। ভিড় জমে যায় ওই পার্কে।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পার্কের মধ্য জনসমক্ষে এক তরুণীকে চুলের মুঠি ধরে মারধর করছেন এক যুবক। আটকানোর চেষ্টা করছেন তরুণী। তাঁদের কথাবার্তায় বোঝা যায় যে তাঁরা স্বামী-স্ত্রী। ব্যাপক ঝামেলার মধ্যে যুবকের বাবা-মা ঘটনাস্থলে পৌঁছোন। বধূর বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁদের। যুবকের বাবা বলেন, বিয়ের পর থেকে তাঁদের পূত্রবধূ একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলেন। বধূকে থানায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। বিশৃঙ্খলা আরও বাড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ইন্ডিয়াট্রেন্ড.ইন’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। যা-ই হয়ে যাক না কেন, যুবকের তাঁর স্ত্রীর গায়ে হাত তোলা উচিত হয়নি বলে দাবি তুলেছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন