LPG Crisis

গ্যাস সঙ্কটে ঝাড়গ্রামে প্রচার-তোপ বিজেপির

পদ হারানোর পরে সুরজিৎ সক্রিয় রাজনীতি থেকে সরে ব্যবসায় মন দিয়েছেন। গ্যাসের এই পরিস্থিতির জন্য সার্বিক ভাবে দায়ী কেন্দ্র সরকার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৯:২৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটের মুখে রান্নার গ্যাস সঙ্কট ঘিরে ঝাড়গ্রামে চড়ল রাজনৈতিক পারদ। সোমবার ক্ষুব্ধ গ্রাহকেরা ঝাড়গ্রাম শহরের প্রধান রাস্তা অবরোধ করেন। বিজেপির অভিযোগ, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পরিবারের গ্যাস এজেন্সি কৃত্রিম সঙ্কট তৈরি করে কালোবাজারি করছে। উল্লেখ্য, ঝাড়গ্রাম শহরে এক গ্যাস সংস্থার দায়িত্বে রয়েছেন সুরজিৎ হাঁসদা। তিনি প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুকুমার হাঁসদার ছেলে। সুরজিৎ একসময় ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের সভাপতি ছিলেন। তৃণমূলের দাবি, পদ হারানোর পরে সুরজিৎ সক্রিয় রাজনীতি থেকে সরে ব্যবসায় মন দিয়েছেন। গ্যাসের এই পরিস্থিতির জন্য সার্বিক ভাবে দায়ী কেন্দ্র সরকার। সুরজিৎ নিজে জানিয়েছেন, গ্যাস সরবরাহে সঙ্কট রয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে বিজেপির অভিযোগ প্রসঙ্গে জানার জন্য তাঁকে একাধিক বার ফোন করা হলেও ফোন ধরেননি তিনি। মেসেজেরও জবাব দেননি।

আরও পড়ুন