Lightening Deaths

গাছ কাটার সময় বজ্রপাত, চন্দ্রকোনায় দুই ব্যক্তির মৃত্যু! জখম এক মহিলা-সহ চার জন, চিকিৎসাধীন হাসপাতালে

আহতদের দেখতে হাসপাতালে যান চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলুই। মৃতদের পরিবারকে সমবেদনা জানান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৯:৪৮

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। জখম হলেন চার জন। আহতদের মধ্যে মহিলাও রয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, মৃত দু’জনের নাম শাহাবুদ্দিন মণ্ডল (৬০) এবং লিটন মণ্ডল (৩৮)। বাড়ি মহেশপুর এলাকায়। মাধবপুর এলাকায় জনা পাঁচেক লোক একটি গাছ কাটছিলেন। সেই বাজ পড়ে পাঁচ জনই গুরুতর জখম। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর আহত হয়েছেন তিন জন। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন সকলে।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যায় চন্দ্রকোনা থানার পুলিশ। একই সময়ে ওই এলাকারই বাসিন্দা, এক মহিলাও বজ্রাঘাতে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার সূত্রে খবর, ওই মহিলা মাঠ থেকে বাড়ি ফেরার পথে জখম হন। আহতদের দেখতে হাসপাতালে যান চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলুই।

Advertisement
আরও পড়ুন