Lottery Win In Murshidabad

৭০ টাকার লটারির টিকিট কেটে কোটিপতি হরিহরপাড়ার দিনমজুর শ্রমিক! পরিবারের জন্য পরিকল্পনা শুরু

শনিবার সকালে দৈনন্দিন কাজের প্রয়োজনে চোয়া বাজারে গিয়েছিলেন সাহাবুদ্দিন। সেখানেই একটি লটারির টিকিট কাউন্টার থেকে ৭০ টাকা দিয়ে টিকিট কেনেন তিনি। দুপুরে ফল ঘোষণা হতেই দেখা যায়, সাহাবুদ্দিনের টিকিট জিতেছে প্রথম পুরস্কার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৮
চোয়া পঞ্চায়েতের পীরতলা গ্রামের বাসিন্দা সাহাবুদ্দিন শেখ।

চোয়া পঞ্চায়েতের পীরতলা গ্রামের বাসিন্দা সাহাবুদ্দিন শেখ। —নিজস্ব চিত্র।

সকালে ছিলেন সাধারণ এক দিনমজুর। বিকেলেই হয়ে গেলেন কোটিপতি। শুধুমাত্র ৭০ টাকার একটি লটারির টিকিট কী ভাবে এক নিমেষে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া তার সাক্ষী থাকল। লটারিতে এক কোটি টাকা জিতে শ্রমজীবী মানুষের অভাবের সংসারে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিলেন চোয়া পঞ্চায়েতের পীরতলা গ্রামের বাসিন্দা সাহাবুদ্দিন শেখ।

Advertisement

শনিবার সকালে দৈনন্দিন কাজের প্রয়োজনে চোয়া বাজারে গিয়েছিলেন সাহাবুদ্দিন। সেখানেই একটি লটারির টিকিট কাউন্টার থেকে ৭০ টাকা দিয়ে টিকিট কেনেন তিনি। দুপুরে ফল ঘোষণা হতেই দেখা যায়, সাহাবুদ্দিন তাঁর টিকিটে জিতেছে প্রথম পুরস্কার। অর্থাৎ, এক লাফে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আট অঙ্কের মূল্য।

এই খবর ছড়িয়ে পড়তেই পীরতলা গ্রামে সাহাবুদ্দিনের বাড়িতে ভিড় উপচে পড়ে। দিন আনি দিন খাই পরিবারটিতে এখন খুশির জোয়ার। সাহাবুদ্দিনের মা জানান, অভাবের সংসার টানতে টানতে হাঁপিয়ে ওঠা ছেলেটি দীর্ঘ দিন ধরেই লটারি কাটছিলেন। অবশেষে সেই চেষ্টাতেই মিলল সাফল্য।

হঠাৎ হাতে আসা এই বিপুল অর্থ নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা ছকে ফেলেছে পরিবার। সাহাবুদ্দিনের কথায়, প্রথমত জীর্ণ বসতবাড়িটি সংস্কার করতে হবে। তবে তাঁর প্রধান লক্ষ্য হল ছেলেমেয়েদের পড়াশোনা নিশ্চিত করা। অভাবের কারণে নিজের যা অধরা থেকে গিয়েছে, সেই শিক্ষার আলোতেই সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে চান তিনি। এক দিনমজুরের এই উত্তরণ এখন জেলা জুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
আরও পড়ুন